আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

শপথের পর জাতিসংঘের প্রস্তাবে পরিবর্তনের অঙ্গীকার করলেন ট্রাম্প

শপথের পর জাতিসংঘের প্রস্তাবে পরিবর্তনের অঙ্গীকার করলেন ট্রাম্প

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন বন্ধের পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রায় দেয়ার পর নেতিবাচক প্রতিক্রিয়া দেখালেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মাসে হোয়াইট হাউজে শপথ নেয়ার পর জাতিসংঘে পাস হওয়া প্রস্তাবে পরিবর্তন আসতে পারে বলে এক টুইট বার্তায় নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের একটি প্রস্তাব পাস হয়। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ভেনেজুয়েলা, সেনেগাল ও মিসর কর্তৃক প্রস্তাবটি শুক্রবার উপস্থাপন করা হয়েছিল।

তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে সমর্থন প্রত্যাহার করে নেয় মিসর।

আলজাজিরা এক প্রতিবেদনে বলেছে, নিরাপত্তা পরিষদের এই প্রস্তাবে ভেটো দিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প ও ইসরায়েল। কিন্তু ভেটো দেয়া থেকে বিরত থেকেছে যুক্তরাষ্ট্র। অন্য ১৪ সদস্য দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়ায় তা পাস হয়। 

৮ বছর পর প্রথমবারের মতো এ প্রস্তাব পাস হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। ফিলিস্তিনি আলোচক সায়েব এরাকাত বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, আন্তর্জাতিক আইনের বিজয়ী হওয়ার দিন আজ, সভ্যতার ভাষা ও আলোচনার জন্য একটি জয় এবং ইসরায়েলি চরমপন্থী বাহিনীর সুস্পষ্ট প্রত্যাখ্যান।

এদিকে, জাতিসংঘে পাস হওয়া এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। একই সঙ্গে দেশে ডেকে পাঠানো হয়েছে নিউ জিল্যান্ড ও সেনেগালে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘জাতিসংঘে ইসরায়েলবিরোধী লজ্জাজনক এই প্রস্তাব প্রত্যাখ্যান করছে ইসরায়েল। এর কোনো শর্ত মানতে বাধ্য নয় তার দেশ।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত