আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

রাশিয়ার বিমান বিধ্বস্ত : ৯২ আরোহীর মৃত্যু

রাশিয়ার বিমান বিধ্বস্ত : ৯২ আরোহীর মৃত্যু

রাশিয়ার সামরিক বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহীর প্রাণহানি ঘটেছে। ৯২ অারোহীবাহী বিমানটিতে সেনা বাদক দলের ৬৪ সদস্য ছিল। বিমানটি কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে; সাগরের উপকূলীয় এলাকা থেকে বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে অনুসন্ধানকারী দলের সদস্যরা।

রোববার স্থানীয় সময় সকাল ৫টা ২৫মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলের সোচি বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র দুই মিনিট পর রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল বিমানটির। সিরিয়ার লাটাকিয়ায় ইংরেজি নববর্ষ উপলক্ষে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে অংশ নেয়ার উদ্দেশ্যে যাচ্ছিল সেনাবাহিনীর বাদক দলের সদস্যরা।

এদিকে, নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ছাড়া প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

সিরিয়ার লাটাকিয়ায় ইংরেজি নববর্ষ উপলক্ষে সেনাবাহিনীর একটি কনসার্টে অংশ নিতে যাওয়ার পথে বিমানটি কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে। রুশ সেনাবাহিনীর বিখ্যাত গায়ক দলের ৬৪ সেনা সদস্য ছিলেন বিধ্বস্ত বিমানটিতে।

রুশ সংবাদমাধ্যম আরটি বলছে, বিধ্বস্ত টিইউ-১৫৪ বিমানের ধ্বংসাবশেষের কিছু অংশ কৃষ্ণ সাগরের উপকূলের দেড় কিলোমিটার দূরে ৫০ থেকে ৭০ মিটার গভীরে পাওয়া গেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল কোনাশেনকোভ বলেছেন, বিধ্বস্ত স্থলে বিমানের কোনো আরোহীকেই জীবিত পাওয়া যায়নি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত