আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ইসরায়েলে পারমাণবিক বোমা হামলার হুমকি পাকিস্তানী মন্ত্রীর

ইসরায়েলে পারমাণবিক বোমা হামলার হুমকি পাকিস্তানী মন্ত্রীর

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ইসরায়েলে পারমাণবিক বোমা হামলার হুমকি দিয়েছেন। একটি ভুয়া প্রতিবেদনের জেরে শনিবার এক টুইটার বার্তায় তিনি এ হুমকি দিয়েছেন।
 
নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, এডব্লিউডিনিউজ নামে একটি অখ্যাত পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘পাকিস্তান যদি সিরিয়ায় যে কোনো অজুহাতে সেনা পাঠায় তাহলে আমরা দেশটিকে পারমাণবিক হামলা চালিয়ে ধ্বংস করে দেব।’
 
এর পরিপ্রেক্ষিতে শনিবার পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী দায়েসের বিরুদ্ধে পাকিস্তানের ভূমিকার জেরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসলামাবাদে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন। ইসরায়েল ভুলে গেছে পাকিস্তানও একটি পারমাণবিক রাষ্ট্র।’
 
গত ২০ ডিসেম্বর ওই পত্রিকাটি আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছিল। এতে বলা হয়েছিল, ‘ক্লিনটন ট্রাম্পের বিরুদ্ধে সেনাবাহিনী দিয়ে ক্যু করার চেষ্টা করছেন।’ মজার ব্যাপার হচ্ছে, পত্রিকাটি ইসরায়েলের যে প্রতিরক্ষামন্ত্রীর নাম দিয়ে ওই ভুয়া সংবাদটি করেছিল, সেই প্রতিরক্ষামন্ত্রী এখন আর দায়িত্বে নেই। দেশটির বর্তমান প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত