আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

বাংলাদেশ থেকে অনলাইনে কাটা যাবে ভারতের ট্রেনের টিকিট

বাংলাদেশ থেকে অনলাইনে কাটা যাবে ভারতের ট্রেনের টিকিট

প্রতিবেশি দেশগুলোর জন্য অনলাইনে ভারতের ট্রেনের টিকিট কাটার সুবিধা চালু করতে যাচ্ছে নয়াদিল্লি। নতুন এ সেবা চালু হলে বাংলাদেশসহ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ভূক্ত দেশগুলোও দেশে বসেই অনলাইনে ভারতীয় ট্রেনের টিকিট কাটতে পারবেন।

ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলে দেশটির দৈনিক নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশটির সরকার সার্কভূক্ত দেশগুলোর সঙ্গে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে; সেই সময় এ পদক্ষেপ নেয়া হচ্ছে।

ভারতের রেলওয়ে মন্ত্রণালয় প্রথমে এ সেবা বাংলাদেশের সঙ্গে চালু করার বিষয়ে চিন্তা-ভাবনা করছে। এ প্রক্রিয়া চালু করতে প্রাথমিকভাবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনে অনানুষ্ঠানিক আলোচনাও শুরু হয়েছে।

ভারতের রেলওয়ে মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, বাংলাদেশে অনলাইন টিকিটের প্লাটফর্ম চালু করার একটি প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে; যাতে মানুষ রেল স্টেশনে না গিয়েও ট্রেনের টিকিট বুক দিতে পারে। এ সেবা ভারতে চালু রয়েছে; ঠিক একই ধরনের সেবা চালু করা হবে বাংলাদেশে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত