আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

আকাশে উড়ল চীনের নতুন যুদ্ধবিমান

আকাশে উড়ল চীনের নতুন যুদ্ধবিমান

যুদ্ধবিমানের অগ্রযাত্রায় পশ্চিমাদের একক আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন যুদ্ধবিমান আকাশে উড়াল চীন।

স্টিলথ ফাইটার এফসি-৩১ গিরফ্যালকন নামের পঞ্চম প্রজন্মের এই বিমানের শুক্রবার পরীক্ষামূলক উড্ডয়ন করে দেশটি।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

চীন তাদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে। সম্প্রতি পশ্চিম প্রশান্ত মহাসাগরে যুদ্ধবিমানবাহী জাহাজ মোতায়েন করেছে চীন। এই অঞ্চলে প্রথমবার এ ধরনের জাহাজ মোতায়েন করেছে মহড়া চালানোর ঘোষণা দিয়ে।

চীন স্টিলথ ফাইটার জে-৩১-এর নতুন নামকরণ করেছে এফসি-৩১ গিরফ্যালকন। চায়না ডেইল সোমবার জানিয়েছে, শুক্রবার প্রথমবারের মতো এফসি-৩১ আকাশে উড়েছে।

প্রযুক্তিগত দিক থেকে বিশ্বের সবচেয়ে অগ্রসর যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের এফ-৩৫। এই যুদ্ধবিমানকে চ্যালেঞ্জ জানিয়ে চীন তৈরি করেছে তাদের এফসি-৩১। এটি দুই ইঞ্জিন-বিশিষ্ট বিমান।

চায়না ডেইলির খবরে বলা হয়েছে, ২০১২ সালের অক্টোবর মাসে উদ্বোধন হওয়া জে-৩১-এর তুলনায় স্টিলথ সক্ষতায় এফসি-৩১ আরো ভালো, আরো আধুনিক ইলেক্ট্রনিক যন্ত্রপাতিসজ্জিত এবং এর পেলোড ক্যাপাসিটি বেশি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত