আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

বান কি মুনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

বান কি মুনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

জাতিসংঘের মহাসচিব বান কি মুন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন। গত শনিবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ অস্বীকার করেন।

দেশটির বর্তমান প্রেসিডেন্ট পার্ক গিউন-হের পর সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে বান কি মুন অন্যতম।

দক্ষিণ কোরিয়ার সাময়িকী সিসা (SISA) শনিবার এক প্রতিবেদনে দাবি করেছে, বান কি মুনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন দেশটির প্রখ্যাত ব্যবসায়ী পার্ক ইয়েওন চা । দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোহ মো হিউনের ঘনিষ্ঠজনদের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় এই ব্যবসায়ী জড়িত ছিলেন।  ওই আর্থিক কেলেঙ্কারির জের ধরে হিউন পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এবং তারপর প্রেসিডেন্ট হন পার্ক গিউন-হে।

পার্ক ইয়েওন চার ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে সিসা ম্যাগাজিন জানিয়েছে, ২০০৫ সালে পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় বান কি মুনের বাসায় একটি কাগজের ব্যাগে করে ২ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ পাঠিয়েছিলেন ইয়েওন চা। ২০০৭ সালে বান জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হওয়ার পর নিউ ইয়র্কের এক ব্যবসায়ীর মাধ্যমে বানের হাতে ৩০ হাজার ডলার সমপরিমাণ অর্থ পাঠিয়েছিলেন তিনি। ২০০৯ সালের মার্চে কোরিয়ার কর্মকর্তাদের কাছে বিষয়টি স্বীকার করেছিলেন ইয়েওন চা। তবে বিষয়টি প্রকাশ হয়ে পড়লে কোরিয়ার সম্মানহানি ও জাতীয় স্বার্থের ক্ষতি হবে ভেবে সরকার বিষয়টি প্রকাশ করেনি।

জাতিসংঘ মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে তিনি ওই ম্যাগাজিনকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত