ট্রাম্পের হোয়াইট হাউস বলরুম প্রকল্পে সরকারি অর্থায়ন আটকে দিল মার্কিন সিনেটের নিয়মরক্ষক
বড় দিনে বিষাক্ত মদে প্রাণ গেল ২১ জনের
পাকিস্তানে বড় দিনের সন্ধ্যায় বিষাক্ত মদ পানে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় অসুস্থ আরো ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে মঙ্গলবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
বার্তাসংস্থা এএফপি বলছে, রাজধানী ইসলামাবাদ থেকে ৩৩৮ কিলোমিটার দক্ষিণে তোবা তেক সিংহ শহরে খ্রিস্টান কলোনিতে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নাদিম বার্তাসংস্থা এএফপিকে বলেন, বড় দিনের সন্ধ্যায় মুবারকবাদ বস্তির বাসিন্দারা চোলাই মদ পান করেছিল। যা বিষাক্ত ছিল; এতে ২১ জন নিহত এবং আরো ৫০ জন মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে।
তিনি বলেন, ‘এদের অধিকাংশের প্রাণহানি ঘটেছে সোমবার রাতে। নিহতদের মধ্যে ১৯ খ্রিস্টান ও দুই মুসলিম রয়েছেন।’
পাকিস্তানে মদ্যপানের জন্য বৈধ বার থাকলেও মুসলিমদের জন্য মদ কেনা-বেচা ও উৎপাদনে নিষেধাজ্ঞা রয়েছে। দেশটিতে বিদেশি ও সংখ্যালঘুদের জন্যও একই ধরনের নিষেধাজ্ঞা রয়েছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
News Desk
শেয়ার করুন