আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

এখনও অস্ত্র সরবরাহের শীর্ষে যুক্তরাষ্ট্র

এখনও অস্ত্র সরবরাহের শীর্ষে যুক্তরাষ্ট্র

২০১৫ সালে বিশ্বে অস্ত্র বিক্রির পরিমাণ তার আগের বছরের চেয়ে কমেছে। ২০১৪ সালে বিশ্বে ৮৯ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রি হলেও গত বছর এ পরিমাণ কমে ৮০ বিলিয়নে নেমেছে। মার্কিন কংগ্রেসের এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে মঙ্গলবার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।  

এতে বলা হয়েছে, বিশ্বে অস্ত্রে বিক্রির পরিমাণ কমলেও অস্ত্র সরবরাহকারী হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র।  দেশটি ৪০ বিলিয়ন ডলারের অস্ত্র বক্রি করেছে। এর পরে স্থানে রয়েছে ফ্রান্স; দেশটি ২০১৫ সালে ১৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে। উভয় দেশের অস্ত্র বিক্রি বেড়েছে যথাক্রমে ৪ বিলিয়ন ও ৯ বিলিয়ন ডলার।

তবে রাশিয়ার অস্ত্র বিক্রির পরিমাণ কমেছে। ২০১৪ সালে ১১.২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করলেও গত বছর ১১.১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে রাশিয়া।  একই সময়ে চীন ৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে; যা আগের বছরের তুলনায় দ্বিগুণ।

অস্ত্র ক্রয়-বিক্রয় সংক্রান্ত মার্কিন কংগ্রেসের ওই গবেষণা প্রতিবেদন গত সপ্তাহে প্রকাশিত হয়েছে। গত মাসে অস্ত্র বিক্রি নিয়ন্ত্রণকারী মার্কিন সংস্থা ডিফিন্স সিকিউরিটি কো-অপারেশন অ্যাজেন্সি (ডিএসসিএ) ২০১৬ সালে ৩৩.৬ বিলিয়ন ডলার অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসসিএ এ সময় কুয়েত, কাতার ও বাহরাইনের কাছে ৭ বিলিয়ন ডলারের যুদ্ধবিমান বিক্রির কথা জানালেও অস্ত্রের পরিমাণ জানায়নি।

২০১৫ সালে ‘উন্নয়নশীল দেশে প্রচলিত অস্ত্র স্থানান্তর’ শীর্ষক ওই মার্কিন গবেষণা প্রতিবেদেন বলছে, উন্নয়নমীল দেশগুলোই সর্ববৃহৎ অস্ত্র ক্রয়কারী। ২০১৫ সালে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে কাতার; দেশটি ১৭ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় চুক্তি সাক্ষর করেছিল। এরপরেই ১২ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয়ের চুক্তি করেছে মিসর। সৌদি আরব অস্ত্র ক্রয়ে ৮ বিলিয়ন ডলার ব্যয় করেছে।
 
এ ছাড়া দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত অস্ত্র ক্রয়ের শীর্ষ দেশের তালিকায় রয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত