আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ট্রাম্প সবচেয়ে কুখ্যাত ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি : জুলিয়ান কাস্ত্রো

ট্রাম্প সবচেয়ে কুখ্যাত ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি : জুলিয়ান কাস্ত্রো

প্রেসিডেন্ট বারাক ওবামার মন্ত্রিসভার সদস্য জুলিয়ান কাস্ত্রো বলেছেন, ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন এ যাবৎকালের সবচেয়ে কুখ্যাত ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পেরেছে। টুইটারে ট্রাম্প সম্পর্কে এ ধরণের একাধিক মন্তব্য করেছেন আবাসন ও নগরায়ন মন্ত্রী কাস্ত্রো।

ওবামার মন্ত্রিসভার এই সদস্য সতর্ক করে দিয়ে বলেছেন, সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দল থাকায় ট্রাম্প অবাধে তার কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবেন।

তিনি লিখেছেন, ‘সবচেয়ে কুখ্যাত ও দুর্নীতিগ্রস্ত ট্রাম্প তাহলে ওভাল অফিসের দায়িত্ব নিতে যাচ্ছে, যার কোনো শক্ত যুক্তরাষ্ট্রীয় ভারসাম্য থাকবে না। তার পরিবর্তন প্রয়োজন।

আগামী বছর কংগ্রেসের নির্বাচনে ডেমোক্রেটরা সিনেট অথবা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেলে ট্রাম্পকে অভিশংসন করা হবে বলেও হুমকি দিয়েছেন কাস্ত্রো।

তিনি বলেন, ‘ট্রাম্প এতোটাই দুর্নীতিগ্রস্ত যে , যদি ডেমোক্রেটরা কংগ্রেসের একটি কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে শুরুর আগেই তার বিদায় প্রক্রিয়ার কাজ শুরু হয়ে যাবে।’

প্রসঙ্গত, এর আগে অভিযোগ উঠেছিল, দাতব্য সংস্থার মাধ্যমে ট্রাম্প নিজের পরিবারের জন্য সুবিধা আদায় করেছেন। এছাড়া ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে হাজার হাজার ডলার হাতিয়ে নিয়েছেন তিনি। ট্রাম্প অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত