আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

সিরিয়ায় যুদ্ধবিরতিতে সম্মত হলো তুরস্ক-রাশিয়া

সিরিয়ায় যুদ্ধবিরতিতে সম্মত হলো তুরস্ক-রাশিয়া

সিরিয়ায় সাধারণ যুদ্ধবিরতির একটি প্রস্তাবে সম্মত হয়েছে তুরস্ক ও রাশিয়া। বুধবার মধ্যরাত থেকে এ চুক্তি কার্যকর হবে। সূত্রের বরাত দিয়ে বুধবার তুর্কি বার্তা সংস্থা আনাদলু এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, চলতি মাসের শুরুতে আলেপ্পোতে অস্ত্রবিরতির বিষয়ে যে চুক্তি হয়েছে তার মেয়াদ বাড়ানোর ব্যাপারে দুই দেশের কর্মকর্তারা ঐক্যমতে পৌঁছেছেন। এ চুক্তির বিষয়টি সংহিসতায় জড়িত সকল পক্ষগুলোর কাছে উপস্থাপন করা হবে।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে তিনি কোনো তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানাতে পারছেন না।

এর আগে রাশিয়া, ইরান ও তুরস্ক জানিয়েছিল শান্তি চুক্তির ব্যাপারে মধ্যস্থতায় তারা প্রস্তুত আছে। গত সপ্তাহে মস্কোতে আলোচনার পর তিন দেশের প্রতিনিধিরা এ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তবে আলোচনায় সিরিয়া যুদ্ধের অন্যতম পক্ষ যুক্তরাষ্ট্রকে অর্ন্তভূক্ত করা হয়নি। জাতিসংঘের মধ্যস্থতা ছাড়াই এই আলোচনার বিষয়টি এখনো ধোয়াশাচ্ছন্ন রয়েছে। তবে মস্কো জানিয়েছে, ঘনিষ্ঠ মিত্র কাজাখস্তানে এ আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে সিরিয়া সরকার পরামর্শ করছে। তবে সৌদি নেতৃত্বাধীন বিদ্রোহী গ্রুপগুলি জানিয়েছে, তারা আলোচনার বিষয়ে কিছুই জানে না। তবে যুদ্ধবিরতি চুক্তিকে তারা সমর্থণ করে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত