আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

রোমানিয়ার প্রধানমন্ত্রী হতে পারলেন না সেই মুসলিম নারী

রোমানিয়ার প্রধানমন্ত্রী হতে পারলেন না সেই মুসলিম নারী

নির্বাচনে বিজয়ী দল থেকে রোমানিয়ার প্রধানমন্ত্রী হিসেবে মুসলিম এক নারীর নাম প্রস্তাব করা হয়। মুসলিম সেই নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এমনটাই ধারণা ছিল অনেকের। শুধুমাত্র অপেক্ষা ছিল কেবল দেশটির প্রেসিডেন্ট ক্লাউস ইউহানিসের অনুমোদনের।

প্রেসিডেন্ট ক্লাউস ইউহানিস অনুমোদন দিলে রোমানিয়া এবং ইউরোপের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী হতে পারতেন সেভিল শাইদেহ। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে বিজয়ী দল সোশ্যাল ডেমোক্র্যাটসের মনোনয়ন খারিজ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। রেকর্ড গড়ে প্রধানমন্ত্রী হওয়া হলো না এই মুসলিম নারীর।

রোমানিয়ার ১১ ডিসেম্বরের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয় বামপন্থী দল পিএসডি। দলের মুসলিম একজন নারী রাজনীতিককে মনোনীত করে দলটির নেতা রিভিউ ড্রাগনিয়া প্রধানমন্ত্রী পদে বিস্ময় সৃষ্টি করেছিলেন।

শাইদহের মনোনয়ন খারিজের ব্যাখ্যা না দিয়ে প্রেসিডেন্ট ক্লাউস ইউহানিস বলেন, ‘আমি প্রস্তাবের পক্ষে-বিপক্ষের সব যুক্তি-তর্ক বিশ্লেষণ করে দেখেছি এবং আমি এই প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। ‘

সেভিল শাইদেহ রোমানিয়ার সংখ্যালঘু তাতার মুসলিম সম্প্রদায়ের। দেশটির প্রায় ৬৫ হাজার মুসলিমের প্রতিনিধিত্বকারী এই নারী বিয়ে করেছেন একজন সিরীয় ব্যবসায়ীকে। পিএসডি’র নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীও ছিলেন তিনি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত