আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

চীনে কমিউনিস্ট পার্টি অফিসে হামলায় নিহত ৫

চীনে কমিউনিস্ট পার্টি অফিসে হামলায় নিহত ৫

চীনের একটি কমিউনিস্ট পার্টি অফিসে গাড়ি ঢুকিয়ে বিস্ফোরণ করে একজনকে হত্যা করেছে হামলাকারীরা। দেশটির পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্তশাসিত অঞ্চল শিনজিয়াংয়ের কমিউনিস্ট পার্টি অফিসে এ হামলার ঘটনা ঘটে।

শিনজিয়াংয়ের আঞ্চলিক সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়ম বুধবারের এ ঘটনায় চার হামলাকারীর সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে।

খবরে বলা হয়, ঘটনার দিন বিকেল ৫টার কিছুক্ষণ আগে শিনজিয়াংয়ের উইঘুর এলাকার কারাকাস্ কাউন্টিতে এ ঘটনা ঘটে। চার ‘দুর্বৃত্ত’ স্থানীয় কমিউনিস্ট পার্টির অফিস প্রাঙ্গণে একটি গাড়ি নিয়ে ঢুকে পড়ে একটি ‘বোমার’ বিস্ফোরণ ঘটায়, কিন্তু তাদের সবাইকে গুলি করে মারা হয়।

তবে হতাহতদের সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনার পর স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক সরকার।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ শিনজিয়াংয়ে মুসলিম উইঘুর সম্প্রদায় ও চীনের সংখ্যাগরিষ্ঠ হান সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় কয়েকশত মানুষ নিহত হয়েছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত