আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

মা-বাবাকে স্পন্সর করার নতুন নিয়ম চালু করেছে কানাডা ইমিগ্রেশন

মা-বাবাকে স্পন্সর করার নতুন নিয়ম চালু করেছে কানাডা ইমিগ্রেশন

মা বাবা বা দাদা- দাদী কিংবা নানা-নানাকে স্পন্সর  করে অভিবাসী হিসেবে নিয়ে আসার আবেদন পদ্ধতি পরিবর্তন করেছে ইমিগ্রেশন ও সিটিজেনশীপ মন্ত্রণালয়। এর ফলে আগে যেখানে জানুয়ারির নির্দিষ্ট একটি দিনে স্পন্সরশীপের আবেদনপত্র গ্রহণ করতে হতো, সেখানে এবার থেকে ৩০ দিন সময়সীমার মধ্যে অনলাইনে নির্দিষ্ট ফরম পূরণ করার মাধ্যমে আবেদন করতে হবে।

২০১৭ সালের ৩ জানুয়ারি থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে এবং ওই দিন থেকেই ইমিগ্রেশন কানাডার ওয়েবসাইটে স্পন্সরশীপের আবেদনপত্র উন্মক্ত করে দেওয়া হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

এই প্রসঙ্গে ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশীপ মন্ত্রী জন ম্যাককালাম বলেন, মা-বাবাকে স্পন্সর করে আনতে আগ্রহী আবেদনকারীদের বক্তব্য বিবেচনাায় নিয়ে আমরা স্পন্সরশীপ প্রক্রিয়াকে অধিকতর গ্রহণযোগ্য করার চেষ্টা করেছি।
আগ্রহী প্রত্যেকেই যাতে আবেদন প্রক্রিয়ায় অংশ নিতে পারে আমরা সেটি নিশ্চিত করছি।

বর্তমান নিয়মে প্রতি বছর জানুয়ারি মাসের নির্দিষ্ট একটি দিনে আবদনপত্র গ্রহণ করা হতো ।‘ আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে সেই আবেদনপত্রগুলো বিবেচনা করা হতো। ১০ হাজার আবেদনপত্র জমা হওয়ার সাথে সাথেই আবেদনপত্র গ্রহণ বন্ধ হয়ে যেতো। নির্দিষ্ট সময়ে আবেদনপত্র জমা দিতে অনেকেই অতিরিক্ত ফি দিয়ে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার চেষ্টা করতেন।

ইমিগ্রেশন মন্ত্রনালয় জানিয়েছে, আগামী ৩ জানুয়ারি থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে। মূলত ইমিগ্রেশন কানাডার ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পুরোপুরি তথ্য দিয়ে আবেদনপত্র সাবমিট করার সাথে সাথে একটি কনফার্মেশন নম্বর দেওয়া হবে। ইমিগ্রেশন মন্ত্রনালয় জানিয়েছেন, কেউ একই ব্যক্তির জন্য একাধিক আবেদনপত্র জমা দেওয়ার চেষ্টা করলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে তা বন্ধ করে দেবে।

ইমিগ্রেশন মন্ত্রনালয় জানিয়েছে, ২ ফেরুয়ারি ২০১৭ আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পর ইমিগ্রেশন কানাডা ‘রেনডম চয়েসের’ মাধ্যমে সেখান থেকে ১০ হাজার আবেদনপত্র নিস্পত্তির জন্য নেবে। যাদের আবেদনপত্র নেওয়া হয়েছে তাদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে। তবে যাদের আবেদনপত্র বিবেচনা করা হবে না তারা পরের বছর একই প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। এই প্রসঙ্গে টরন্টোর ইমিগ্রেশন কনসালট্যান্ট ওয়াজির হোসাইন মুরাদ বলেন, মূলত লটারির মাধ্যমে স্পন্সরশীপের আবেদনপত্র বাছাইয়ের নিয়ম শুরু করতে যাচ্ছে ইমিগ্রেশন কানাডা। এতে একজন আবেদনকারী সময় নিয়ে বাছবিচার করে তার আবেদনপত্র জমা দিতে পারবেন। এ ছাড়াও আবেদনপত্র জমা দেওয়ার সিরিয়াল ধরার জন্য তাকে উৎকন্ঠিত হতে হবে না।

ওয়াজির হোসাইন মুরাদ বলেন,এতোদিন ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে আবেদনপত্র নিষ্পত্তি হওয়ায় সবাই আবেদনপত্র জমা  দেওয়া নিয়ে এক ধরনের উৎকন্ঠায় থাকতেন।

আমাজান ইমিগ্রেশন সার্ভিসেসের কর্ণধার ওয়াজির হোসাইন মুরাদ আরও বলেন, নতুন নিয়মে অনেকটা ভাগ্যের উপর নির্ভও করে বসে থাকতে হবে। ৩০ দিনের সময়সীমার মধ্যে ৩০/৪০ হাজার আবেদনপত্র জমা হওয়ার সম্ভাবনা আছে। এতগুলো আবেদনপত্রের মধ্যে ‘রেনডম চয়েসে’ কার আবেদনপত্র ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে পড়বে তা অনিশ্চিত।কারো কারো আবেদনপত্র হয়তো কোনো সময়েই রেনডম চয়েসে পড়বে না । সেই ক্ষেত্রে যোগ্যত্ াথাকা সত্বেও তারা তাদের বাবা মাকে কানাডায় স্পন্সর করে নিয়ে আসতে পারবেন না।   


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত