আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

৩৫ কূটনীতিক বহিষ্কারের উচিত জবাব দেবে রাশিয়া

৩৫ কূটনীতিক বহিষ্কারের উচিত জবাব দেবে রাশিয়া

যুক্তরাষ্ট্র থেকে ৩৫ রুশ কূটনীতিক বহিষ্কারের উচিত জবাব দেবে রাশিয়া।

প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ের মাধ্যমে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ৩৫ জন কূটনীতিককে বৃহস্পতিবার বহিষ্কারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন ডিসি দূতাবাস ও সান ফ্রান্সিসকোর কনস্যুলেটে কর্মরত ওই রুশ কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা করে ৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। শুক্রবার বিবিসির অনলাইনে এ প্রতিবেদন ছাপানো হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ও নিউইয়র্কে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত রাশিয়ার দুটি কার্যালয়ও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে ওয়াশিংটন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মুখপাত্র বলেছেন, ক্রেমলিনের পদক্ষেপে যুক্তরাষ্ট্র দারুণ অস্বস্তিতে পড়বে।

পুতিনের মুখপাত্র এমনও ইঙ্গিতও দিয়েছেন যে, পাল্টা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে পারে রাশিয়া।

হ্যাকিংয়ের অভিযোগ তুলে রাশিয়ার বিরুদ্ধে প্রতিশোধমূলক কিছু ব্যবস্থা নেবেন বলে আগেই ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

শুরু থেকেই হ্যাকিংয়ের অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। আর এই অভিযোগের আলোকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিকে ‘ভিত্তিহীন’ পদক্ষেপ বলেছে রাশিয়া।

মার্কিন পদক্ষেপের প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, নিঃসন্দেহে সমুচিত জবাব দেওয়া তবে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাশিয়া তাড়াহুড়া করবে না বলে উল্লেখ করেন পেসকভ। তিনি বলেন, সিদ্ধান্ত নিয়েছেন ওবামা। সপ্তাহ তিনেকের মাথায় ট্রাম্প দায়িত্ব নেবেন। রাশিয়ার দিক থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই বিবেচনায় থাকবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত