আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

পুতিনের প্রশংসায় ট্রাম্প

পুতিনের প্রশংসায় ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কারেরপাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন কূটনীতিকদের বহিষ্কার না করার ঘোষণায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

এক টুইট বার্তায় ট্রাম্প রুশ প্রেসিডেন্টের প্রশংসা করেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। টুইটে ট্রাম্প বলেন, তিনি সবসময়ই জানতেন রাশিয়ান নেতা খুবই স্মার্ট একজন মানুষ।

যদিও রিপাবলিকান সিনেটর ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন বলেছেন, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সাইবার কার্যক্রমে যে যোগসূত্র পাওয়া যাচ্ছে, তা যুদ্ধের শামিল এবং এজন্য যুক্তরাষ্ট্রের উচিত রাশিয়াকে মূল্য দিতে বাধ্য করা।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় মস্কো মার্কিন ডেমোক্রেটিক পার্টির ইমেইল হ্যাক করেছে বলে অভিযোগ তুলে ওয়াশিংটন ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে।

জবাবে মার্কিন কূটনীতিকদের বহিষ্কারের জন্য আনুষ্ঠানিক পরামর্শ দেয় রাশিয়ার পররাষ্ট্র দফতর। তবে প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করার জবাব হিসেবে রাশিয়া কোনো মার্কিন কূটনীতিককে এখনই বহিষ্কার করবে না।

পুতিন বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি আগামী মাসে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বভার গ্রহণ পর্যন্ত অপেক্ষা করবেন। আসছে জানুয়ারির ২০ তারিখে দায়িত্বভার গ্রহণ করবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত