আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

সান্তাক্লজের পোশাকে তুরস্কের নাইট ক্লাবে হামলা

সান্তাক্লজের পোশাকে তুরস্কের নাইট ক্লাবে হামলা

তুরস্কের ইস্তাম্বুল শহরের নাইট ক্লাবে নতুন বছর উদযাপনের অনুষ্ঠানে এক বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। নাইট ক্লাবের হামলাকারী সান্তাক্লজের পোশাক পরিহিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন। স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

এদিকে, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে; ইস্তাম্বুলের রেইনা ক্লাবের বাইরে হামলাকারীর শরীরে কালো কোট ছিল। তবে হামলাকারী একাধিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলেছেন, হামলায় একাধিক ব্যক্তি জড়িত ছিলেন। তবে দেশটির কর্মকর্তাদের দাবি, হামলাকারী একজনই ছিলেন।

বিবিসি বলছে, হামলাকারী যদি সান্তাক্লজের পোশাক পরে থাকেন; তাহলে সেই দাবিকেও একেবারেই হাস্যকর বলা যাবে না। তুরস্কের ইংরেজি ভাষার জাতীয় দৈনিক ডেইলি সাবাহ বেলছে, নতুন বছরের অনুষ্ঠান ঘিরে অন্তত ১৫ হাজার পুলিশ সদস্য ইস্তাম্বুলে সান্তাক্লজের পোশাক পরে টহলে নিয়োজিত ছিলেন।

নতুন বছরের শুরুতে তুরস্কের বন্দুকধারীর হামলায় হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইস্তাবুলে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বলে দেশটির সরকারি সংবাদসংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে জানিয়েছে।

হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে শোকবার্তা পাঠিয়েছেন। এ ছাড়া পাকিস্তান, যুক্তরাজ্য, ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তুরস্কে হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন।  

শেয়ার করুন

পাঠকের মতামত