আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

তুরস্কে নাইটক্লাবে হামলার দায় স্বীকার আইএসের

তুরস্কে নাইটক্লাবে হামলার দায় স্বীকার আইএসের

ইস্তাম্বুল নাইটক্লাবের হামলাকারী হিসেবে নিজেদেরকে দাবি করেছে আইএস। এক বিবৃতিতে গ্রুপটি বলছে হামলাটি তাদের ‘একজন বীর সৈনিক’ ঘটিয়েছে।

বিবিসির খবরে বলা হয়, ইস্তাম্বুলে ইংরেজি নববর্ষ উদযাপনের একটি নাইটক্লাবে আনন্দ-উল্লাস করতে আসা লোকের ওপর আক্রমণ চালালে ৩৯ জন নিহত হন, যার মধ্যে অন্তত ১৫ জন বিদেশি নাগরিক।

রবিবার স্থানীয় সময় রাত দেড়টার দিকে ইস্তাম্বুলের অর্তাকয় এলাকায় রেইনা নাইট ক্লাবে এই হামলার ঘটনা ঘটে।

আক্রমণের সময় ক্লাবে প্রায় ৬০০ মানুষ ছিল। তারা নববর্ষ উদযাপন করছিল। এই হামলার সাথে দুজন জড়িত ছিল বলে এর আগে যে খবর বেরিয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু।

এমনকি এর আগে বলা হয়েছিল যে আক্রমণকারী সান্তাক্লসের পোশাকে এসেছিল- সে তথ্যও সত্য নয়। আক্রমণকারী পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দের এই নাইট ক্লাবটিতে ঢোকার প্রবেশপথে গুলি করে একজন পুলিশ সদস্য ও একজন নিরাপত্তারক্ষীকে হত্যা করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় নিহত বিদেশি নাগরিকদের মধ্যে ইসরায়েল, ফ্রান্স, তিউনিশিয়া, লেবানন, ভারত, বেলজিয়াম, জর্ডান ও সৌদি আরবের নাগরিক রয়েছে।

গুলি বর্ষণ শেষে বহু মানুষের ভিড়ে হত্যাকারী সহজেই মিশে গিয়ে পালিয়ে যায়। নিহতদের অনেকেরই শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

যুক্তরাষ্ট্র, রাশিয়ার প্রেসিডেন্ট থেকে শুরু করে বিশ্বের সব শীর্ষ নেতারাই নিন্দা জানিয়েছে এই বর্বরোচিত হামলার। নিন্দা জানিয়ে বার্তা পাঠিয়েছেন পোপ ফ্রান্সিসও।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত