আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ভারতে ধর্মের নামে ভোট চাওয়া যাবে না

ভারতে ধর্মের নামে ভোট চাওয়া যাবে না

ধর্মের নামে ভারতে ভোট চাওয়া যাবে না। ভারতের সুপ্রিম কোর্ট সোমবার এ রায় দিয়েছেন।

সুপ্রিম কোর্ট বলেছেন, ধর্ম, বর্ণ, জাতি, সম্প্রদায় অথবা ভাষার ভিত্তিতে কারো কাছে ভোট চাওয়া যাবে না।

কিছু দিনের মধ্যে ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। এই রাজ্যের নির্বাচনে ধর্ম, জাতি, ভাষাই শেষ পর্যন্ত জয়-পরাজয়ের নিয়ামক হিসেবে ভূমিকা রাখে।

ভারতের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ সোমবার বলেন, ধর্মনিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধানের মৌলিক বিধান রক্ষ করতে হবে।

আদালত বলেন, মানুষ ও ঈশ্বরের মধ্যে সম্পর্ক ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে। এ ধরনের কাজের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক রক্ষা করা নিষিদ্ধ।

আদালত আরো বলেন, নির্বাচিত প্রতিনিধিদের কাজ হবে ধর্মনিরপেক্ষ। নির্বাচন প্রক্রিয়ায় ধর্মের কোনো ভূমিকা নেই, রবং নির্বাচন প্রক্রিয়া ধর্মনিরপেক্ষ বিষয়।

আদালতের এই রায় উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে বড় ধরনের ভূমিকা রাখবে। এ রাজ্যের নির্বাচনে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ও সম্প্রদায়ভিত্তিক উন্নয়ন বড় ইস্যু।

পাঞ্জাবের বিধানসভা নির্বাচনেও ধর্ম ও ধর্মদ্রোহিতা বড়– ইস্যু।

উল্লেখ্য, ভারতের প্রধান বিচারপতি টি এস ঠাকুর আগামীকাল মঙ্গবলবার অবসর নেবেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত