আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

রোহিঙ্গা নির্যাতনের ভিডিও : অভিযুক্ত একাধিক পুলিশ গ্রেফতার

রোহিঙ্গা নির্যাতনের ভিডিও : অভিযুক্ত একাধিক পুলিশ গ্রেফতার

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ব্যাপক নির্যাতনের একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর অভিযুক্ত কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

সংখ্যালঘু রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ হলেও এই প্রথম সেদেশের সরকার সন্দেহভাজন অভিযুক্তদের গ্রেফতার করলো। 

গত বছরের অক্টোবরের শুরুতে রাখাইনে সীমান্তরক্ষী বাহিনীর পোস্টে সন্ত্রাসী হামলার পর সন্দেহভাজনদের ধরতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। এর পর ব্যাপক নির্যাতনের মুখে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

বাংলাদেশ বলছে, গত দুই মাসে অন্তত ৫০ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে। এদের অনেকেই মিয়ানমার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ধর্ষণ, হত্যা, বাড়ি-ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ এনেছে। রোহিঙ্গা নির্যাতনের জেরে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে।

এ ছাড়া রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়ায় মিয়ানমারের নেত্রী ও দেশটির ক্ষমতাসীন দল এনএলডির প্রধান অং সান সু চির বিরুদ্ধে বিক্ষোভও হয়েছে।

সু চির সরকার বলছে, সীমান্তের পুলিশ পোস্টে প্রাণঘাতী হামলাকারীদের ধরতে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। একই সঙ্গে নৃশংস নির্যাতনের অভিযোগ নাকচ করে দিলেও সোমবার বিরল পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। গত ৫ নভেম্বর কোটানকক গ্রামে ‌‌‘ক্লিয়ারেন্স অপারেশনস’ চালানোর সময় রোহিঙ্গা নির্যাতনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনার একটি ভিডিও প্রকাশের পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায় মিয়ানমার সরকার।

সু চির অফিস থেকে অভিযুক্ত চার পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে জও মিও এইচটিকে নামের এক পুলিশ কনস্টেবল রয়েছেন; যিনি রোহিঙ্গাদের নির্যাতনের ‘সেলফি ভিডিও’ করেছেন।

এক বিবৃতিতে সু চির অফিস বলছে, প্রাথমিকভাবে সনাক্তদের গ্রেফতার করা হয়েছে। ওই গ্রামে অভিযান চালানোর সময় রোহিঙ্গাদের মারধরকারী অন্যান্য পুলিশ কর্মকর্তাদের পরিচয় জানতে তদন্ত শুরু হয়েছে।

অক্টোবরে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনীর নৃশংস নির্যাতনের এক ডজনেরও বেশি ভিডিও প্রকাশিত হয়েছে। কিন্তু এই প্রথম দেশটির সরকার অভিযুক্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালো।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত