আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ব্রাজিলে কারাগারে দাঙ্গা, নিহত ৮০

ব্রাজিলে কারাগারে দাঙ্গা, নিহত ৮০

ব্রাজিলের একটি কারাগারে দাঙ্গায় ৮০ জনের বেশি বন্দি নিহত হয়েছেন। পানি সংকটকে কেন্দ্র করে দাঙ্গার সূত্রপাত হয় বলে জানা গেছে। ডেইলি মেইল জানায়, রোববার দেশটির বনবেষ্টিত মানাউস শহরের আনিসিও জোবিন কারাগারে এ দাঙ্গা হয়। দাঙ্গাকারীরা সাত কারারক্ষীকে জিম্মি করে রেখেছে। তাদের উদ্ধারের জন্য আলোচনা চলছে।

দাঙ্গার সময় অনেক বন্দি পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ব্রাজিলের দুটি বড় সন্ত্রাসী সংগঠনের ক্যাডারদের মধ্যে দাঙ্গা হয়। এদের একটি ফ্যামিলি অব দ্য নর্থ এবং অপরটি ফার্স্ট কমান্ড অব দ্য ক্যাপিটাল। এ ঘটনার পর দেশটির অন্য কারাগারগুলোতেও দুই সংগঠনের ক্যাডারদের মধ্যে দাঙ্গার আশংকা করা হচ্ছে। দাঙ্গাকারীরা কারাগারের বহু মরদেহ ফেলে দিয়েছে বলে জানা গেছে।

একজন কারাবন্দির ধারণ করা ভিডিওতে দেখা যায়, ডজন ডজন মরদেহ নগ্ন অবস্থায় ফ্লোরে পড়ে আছে। ব্রাজিলের দক্ষিণাঞ্চলের এই কারাগারে বড় অপরাধীদের রাখা হয়েছে। এর ধারণক্ষমতা ৪৫৪ হলেও রাখা হয়েছে ১১০৮ জন বন্দি। কতজন পালিয়ে গেছে কর্তৃপক্ষ তা জানায়নি। অপরাধপ্রবণ দেশ ব্রাজিলের কারাগারে প্রায়ই দাঙ্গা হয়। তবে ১৯৯৯ সালের পর থেকে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী দাঙ্গা। সে সময় সাও পাওলোর একটি কারাগারে দাঙ্গার পর পুলিশের গুলিতে ১১১ কারাবন্দি মারা যান।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত