আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

নরেন্দ্র মোদিকে দাঙ্গাবাজ বললেন মমতা

নরেন্দ্র মোদিকে দাঙ্গাবাজ বললেন মমতা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দাঙ্গাবাজ বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার লোকসভায় তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর এ মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার জঙ্গলমহল থেকে কলকাতা ফিরে নবান্নে প্রবেশের সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির খবর পান মমতা । এসময় সংবাদমাধ্যমের সামনে  ক্ষোভ উগরে দেন তৃণমূলনেত্রী।

নরেন্দ্র মোদির উদ্দেশে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রতিবাদ করলেই সিবিআই, ইডি, আয়কর দফতরকে লাগিয়ে দিচ্ছে মোদি সরকার। কত সিবিআই আছে? সবাইকে গ্রেফতার করুন।’

প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘আপনার হাতে যেমন সরকার আছে, আমাদের হাতেও কিন্তু তেমনই সরকার আছে। পাল্টা গ্রেফতার আমিও করতে পারি।’

নোট পরিবর্তন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় ভারতের জাতীয় নেতৃত্বের ভূমিকায় দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। ডিমনিটাইজেশন ইস্যুতে পার্লামেন্টের ভেতরে ও বাইরে তিনি হয়ে উঠেছিলেন বিরোধীদের মুখ। পার্লামেন্টের বাইরে রাহুল গান্ধীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কেন্দ্রের বিরোধিতা করতে দেখা গেছে সুদীপ ও কল্যাণ বন্দোপাধ্যায়দের। মমতার দাবি, মোদি এরই প্রতিশোধ নিচ্ছেন।

তিনি বলেন, ‘বিজেপি নেতারা চোর ডাকাত গুন্ডা। সিবিআই বলার আগেই ওরা বলে দিচ্ছে। এটা রাজনৈতির প্রতিশোধ।’

এদিকে সুদীপের গ্রেফতারের প্রতিবাদে বুধবার থেকে রাজ্যে লাগাতার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন মমতা। এছাড়া আগামী ৯ থেকে ১২ জানুয়ারি ১০ রাজ্যে তৃণমূল আন্দোলনে নামবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত