আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ফিলিস্তিনি হত্যার দায়ে ইসরায়েলি সেনা দোষী সাব্যস্ত

ফিলিস্তিনি হত্যার দায়ে ইসরায়েলি সেনা দোষী সাব্যস্ত

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের হেবরনে ছুরি হাতে হামলা চালাতে গিয়ে গুরুতর আহত এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যার অভিযোগে এক ইসরায়েলি সেনাকে দোষী সাব্যস্ত করেছে তেল আবিবের সামরিক আদালত।

ফাতাহ আল-শরিফ (২১) নামের ওই ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে অসাড় অবস্থায় সড়কে পড়ে থাকার কিছুক্ষণ পর ২০ বছর বয়সী সার্জেন্ট ইলোর আজারিয়া তাকে মাথায়  গুলি করে হত্যা করেন। আজারিয়ার সাজা পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছে আদালত। তবে ইসরায়েলে এ হত্যার সাজা ২০ বছরের কারাদণ্ড হয়ে থাকে বলে জানিয়েছে বিবিসি।

গত বছরের ২৪ মার্চ শরিফ ও রামজি আজিজ আল-কোয়াসরাউই (২১) নামের আরেক ফিলিস্তিনি হেবরনের একটি সড়কে ইসরায়েলের এক সেনাকে ছুরিকাঘা করে। এসময় সেনারা গুলি ছুঁড়লে শরিফ আহত ও কোয়াসরাউই নিহত হয়। এ ঘটনার বেশ কয়েক মিনিট পর একজন ফিলিস্তিনি সেখানকার পরিস্থিতি ভিডিও করেন। ইসরায়েলের একটি মানবাধিকার গ্রুপ ভিডিও ফুটেজটি প্রকাশ করে।

ভিডিওতে শরিফকে জীবিত দেখা যায় । বেশ কয়েক মিনিট পর  সার্জেন্ট আজারিয়াকে রাইফেল উঁচু করে শরিফের মাথায় গুলি করতে দেখা যায়।

সার্জেন্ট আজারিয়া আত্মপক্ষ সমর্থনে আদালতকে বলেছেন, তিনি ভেবেছিলেন শরিফের কাছে বিস্ফোরক বেল্ট রয়েছে।

তবে কৌঁসুলিরা  আজারিয়ার ‘প্রতিশোধ নেওয়ার’ মানসিকতার বিষয়টি প্রমাণ করতে সক্ষম হন।

তিন বিচারকের সামরিক আদালত বলেছে, ‘যখন একজন সন্ত্রাসী আহত অবস্থায় মাটিতে পড়ে আছে এবং হামলার শিকার বা আশেপাশের কারও জন্যই হুমকির কারণ নয়, সেসময় তাকে আক্রমণ করে সার্জেন্ট আজারিয়া লড়াইয়ের নীতি লঙ্ঘন করেছেন।’

এ ঘটনার পর আজারিয়ার কোম্পানি ও ব্যাটেলিয়ন কামান্ডাররা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেছিলেন, ‘তারা আমার বন্ধুকে ছুরি মেরেছে এবং তাকে হত্যার চেষ্টা করেছে--মৃত্যু তার পাওনা।’তবে সেনা তদন্তকারীদের এ দাবি আদালতে অস্বীকার করেছেন আজারিয়া।

এদিকে আজারিয়াকে দোষী সাব্যস্তের ঘটনায ইসরায়েলিদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। আজারিয়ার পক্ষে মিছিল হয়েছে এবং ইসরায়েলের কয়েকজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ তাকে সমর্থন দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার আগে গত মে মাসে আজারিয়াকে সমর্থন জানিয়েছিলেন। রায়ের পর তিনি বলেছেন, ‘ওই সেনা ও তার পরিবারের সদস্যদের সহযোগিতার জন্য মন্ত্রণালয় যা যা করার তার সবই করবে।’

 
এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত