আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ড. ইউনূসকে স্বর্ণপদকে ভূষিত করলেন মোদি

ড. ইউনূসকে স্বর্ণপদকে ভূষিত করলেন মোদি

শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূসের হাতে স্বর্ণপদক তুলে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশের ভেঙ্কাটেস্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ১০৪তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী ড. ইউনূসকে এ পদক তুলে দেন।

বিজ্ঞান কংগ্রেসের মূল বক্তা হিসেবে প্রফেসর ইউনূসসহ আরো পাঁচ নোবেলবিজয়ী ওই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন। সমাজে অবদানের জন্য তাকে ওই স্বর্ণপদক তুলে দেয়া হয়েছে।

কংগ্রেসের ওই অনুষ্ঠানে ভারতের ২০ হাজারেরও বেশি গবেষক, শিক্ষক ও শিক্ষার্থী অংশ নিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের বিজ্ঞান নীতি, বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণার বিষয়ে আলোচনা করেন। 

মোদি বলেন, জ্ঞান ও সম্পদের শেয়ারের জন্য সুযোগ প্রদানের মাধ্যমে ভারতের প্রত্যেক স্থান থেকে সবচেয়ে মেধাবীদের বের করে আনতে একটি পরিবেশ তৈরি করতে হবে। এর মাধ্যমে নিশ্চিত হবে যে, আমাদের তরুণরা বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে উচ্চ প্রশিক্ষণ শেষে বিশ্ব প্রতিযোগিতায় নিজেদের চাকরির জন্য প্রস্তুত করবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত