আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে থাকবেন হিলারি-বিল ক্লিনটন

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে থাকবেন হিলারি-বিল ক্লিনটন

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের ২০ তারিখে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। ট্রাম্পের ওই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হয়েছিলেন হিলারি। খবর এবিসি নিউজের।

সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং সাবেক ফার্স্ট লেডি লরা বুশও ওই শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট এবং তাদের স্ত্রীদের উপস্থিত থাকাটা একটা রেওয়াজে পরিণত হয়েছে। তবে হিলারির জন্য এই শপথ অনুষ্ঠানে যোগ দেওয়াটা বেশ কঠিনই হবে। কারণ তিনি নিজেও একজন প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। ফলাফল উল্টে গেলে এই শপথ তারই নেওয়ার কথা ছিল।

নভেম্বরে ট্রাম্পের কাছে হেরে যাওয়ার পর থেকে হিলারিকে আর প্রকাশ্যে দেখা যায়নি। নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে জর্জ বুশের সম্পর্কও খুব একটা ভালো নয়। কেননা তার ভাই জেব বুশ রিপাবলিকান দলে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন।

সাবেক প্রেসিডেন্ট জিম্মি কারটার এবং তার স্ত্রী রোসালিনও শপথ অনুষ্ঠানে অংশ নেবেন। তবে সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের শারীরিক অবস্থা ভালো না থাকায় তিনি এবং তার স্ত্রী বারবারা বুশ শপথ অনুষ্ঠানে অংশ নেবেন না।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত