আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

কাশ্মিরকে আবারো পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ দাবি নওয়াজ শরিফের

কাশ্মিরকে আবারো পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ দাবি নওয়াজ শরিফের

কাশ্মির পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ ছিল বলে দাবি করে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কাশ্মিরের নিহত হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানিকে ‘স্পন্দনশীল ও বিচক্ষণ’ নেতা বলে মন্তব্য করেছেন। 

বৃহস্পতিবার ইসলামাবাদে কাশ্মির ইস্যুতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সংসদীয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নওয়াজ শরিফ আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের জন্য কাশ্মিরের জনগণের সংগ্রাম ও সংকল্পের প্রশংসা করেন। এর আগেও পাকিস্তানের এ প্রধানমন্ত্রী কাশ্মিরকে ভারতের অংশ বলে দাবি করেছিলেন।

পাক প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের হৃদয়ের স্পন্দন কাশ্মিরি ভাইদের সঙ্গে রয়েছে। ভারতকে বিশ্ব সম্প্রদায়ের বলা উচিত যে, কাশ্মির ইস্যুতে ভারতের পদক্ষেপ যথেষ্ট হয়েছে। এ সময় তিনি বলেন, কাশ্মির পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ।

নওয়াজ শরিফ বলেন, কাশ্মিরের স্পন্দনশীল ও বিচক্ষণ শহীদ নেতা বুরহান ওয়ানির মৃত্যু কাশ্মিরি আন্দোলনে নতুন মোড় দিয়েছে।

গত বছরের ৯ জুলাই নিরাপত্তা বাহিনীর হাতে নিহত বুরহান ওয়ানির মৃত্যু পরবর্তী প্রতিবাদের বিরুদ্ধে কাশ্মিরে ভারতীয় আগ্রাসনের নিন্দা প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী। শরিফ বলেন, আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের জন্য কাশ্মিরের জনগণের লড়াইয়ে প্রত্যেক পাকিস্তানির সমর্থন রয়েছে।

তিনি বলেন, কাশ্মিরের স্বদেশি সংগ্রামে পাকিস্তানের নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত থাকবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত