আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

লাদেনের ছেলেকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

লাদেনের ছেলেকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

চরমপন্থী গোষ্ঠী আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর তাকে এ তালিকার অর্ন্তভূক্ত করেছে।
 
হামজা বিন লাদেনের বয়স এখন ২০ বছর। ২০১৫ সালে আল-কায়েদা তাকে দলের সদস্য হিসেবে ঘোষণা করে। ধারণা করা হচ্ছে, সেই হতে যাচ্ছে বাবার উত্তরাধিকারি। গত বছর সে পশ্চিমা দেশগুলোর রাজধানীতে হামলার আহ্বান জানিয়েছিল।

হামজাকে মার্কিন পররাষ্ট্র দপ্তর কালো তালিকাভুক্ত করার অর্থ হচ্ছে, মার্কিন নাগরিকদের জন্য তার সঙ্গে যোগাযোগ করা সম্পূর্ণ অবৈধ এবং মার্কিন সীমায় তার সব সম্পদ জব্দ করা হবে।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সন্ত্রাসবাদে হামজার সক্রিয়তার বিষয়টি তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জানিয়েছেন।

পাকিস্তানের অ্যাবোটাবাদে ২০১১ সালে মার্কিন বাহিনীর অভিযানে আল কায়েয়দা প্রধান লাদেন নিহত হন। এরপর থেকে তার মিসরীয় সহকারী আয়মান আল-জাওয়াহিরি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন।

মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ ফাওয়াজ জের্জেস গত আগস্টে বিবিসিকে বলেছিলেন, ‘ হামজা আল-কায়েদার নতুন মুখ। সে ক্যারিশমেটিক ও দলের ভেতরে বেশ জনপ্রিয়। সে ছিল বাবার সবচেয়ে প্রিয় সন্তান। গত দশ বছর ধরে প্রত্যেকেই বাবার উত্তরাধিকারি হিসেবে হামজার কথা আলোচনা করে আসছে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত