আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ট্রাম্পকে প্রাপ্ত বয়স্কদের মতো আচরণ করার আহ্বান বাইডেনের

ট্রাম্পকে প্রাপ্ত বয়স্কদের মতো আচরণ করার আহ্বান বাইডেনের

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির নবনির্বাচিত প্রেসডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রাপ্ত বয়স্কদের মতো আচরণ করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে ট্রাম্পের তীর্যক মন্তব্যেরও সমালোচনা করেন তিনি।

বৃহস্পতিবার পিবিএস নিউজ আওয়ারকে দেয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান বাইডেন।

টুইটারে ট্রাম্পের একের পর এক তীর্যক মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে বাইডেন বলেন, ‘বেড়ে উঠুন ট্রাম্প। বেড়ে উঠুন, প্রাপ্ত বয়স্ক হওয়ার সময় চলে এসেছে। আপনি একজন প্রেসিডেন্ট। কিছু করার সময় চলে এসেছে। আপনার যা আছে কাজের মাধ্যমে তা আমাদের দেখান।’

মার্কিন নির্বাচনে রাশিয়ার হ্যাকিংয়ের সংশ্লিষ্টতার বিষয়ে গোয়েন্দা সংস্থার বক্তব্যের বিরুদ্ধে ট্রাম্পের সমালোচনা প্রসঙ্গেও কথা বলেন বাইডেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘ গোয়েন্দা সংস্থাগুলির চেয়ে বেশি জ্ঞান আপনার আছে- এ ধরণের কথা বলা মানে, পদার্থবিজ্ঞান সম্পর্কে শিক্ষকের চেয়ে আমি বেশি জানি বলার মতো। আমি কোনো  বই পড়িনি। তবে আমি জানি, অনেক বেশি জানি।’

তিনি বলেন, গোয়েন্দা সংস্থার ওপর নবনির্বাচিত প্রেসিডেন্টের আস্থাহীনতা হচ্ছে পুরোপুরি পাগলামি।

প্রসঙ্গত, রাশিয়ার সংশ্লিষ্টতার বিষয়টি নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার বক্তব্য বরাবরই এড়িয়ে গেছেন ট্রাম্প। মঙ্গলবার টুইটারে তিনি লিখেছিলেন,‘রাশিয়ার তথাকথিত হ্যাকিং নিয়ে বুদ্ধিদীপ্ত বৈঠক শুক্রবার পর্যন্ত পিছিয়েছে। হয়তো অভিযোগ দাড় করাতে সময় লাগবে। অবাক ব্যাপার!’

 
এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত