আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

বাগদাদে জোড়া গাড়িবোমা হামলা, নিহত ১৪

বাগদাদে জোড়া গাড়িবোমা হামলা, নিহত ১৪

ইরাকের রাজধানী বাগদাদে জোড়া গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবারের ওই হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। খবর রয়টার্সের।

মসুলের উত্তরাঞ্চল থেকে জঙ্গিদের হটানোর চেষ্টা করছে ইরাকি বাহিনী। মার্কিন জোটের সহায়তায় ইরাকি বাহিনী যখন মসুল দখলের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিক সেসময়ই রাজধানীজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে জঙ্গিরা। 

শুক্রবার সকালে বাগদাদের পূর্বাঞ্চলীয় আলওবেইদি শহরে প্রথম হামলাটি চালানো হয়। ওই হামলায় ছয়জন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছে। অনলাইনে প্রকাশিত বিবৃতিতে আইএসের তরফ থেকে ওই হামলা সম্পর্কে জানানো হয়েছে, শিয়া মুসলিমদের একটি জনসমাগমে ওই হামলা চালানো হয়েছে। ওই বিবৃতিতে শিয়াদের ধর্মত্যাগী বলে উল্লেখ করা হয়েছে।

বাব আল মোয়াধাম জেলার কাছাকাছি একটি নিরাপত্তা চেকপয়েন্টে দ্বিতীয় হামলাটি চালানো হয়। ওই হামলায় আটজন নিহত হয়েছে। রাস্তার পাশে পার্কিং করা গাড়ির মাধ্যমেই দু’টি হামলা চালানো হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত