আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

অল্পের জন্য রক্ষীর গুলি থেকে বেঁচে গেলেন রাণী

অল্পের জন্য রক্ষীর গুলি থেকে বেঁচে গেলেন রাণী

রাণী হওয়ার আরাম যেমন ঝামেলাও তেমন। বাকিংহাম রাজপ্রাসাদে সর্বক্ষণই চোখে চোখে রাখা হয় রাণী দ্বিতীয় এলিজাবেথকে। কিন্তু সেই নজরদারির জন্য আর একটু হলেই ঘটে যাচ্ছিল বড় অঘটন।

রাতের বেলা মাঝে মধ্যে একটু হেঁটে বেড়াতে ভালবাসেন রাণী। এটা অনেক দিনের অভ্যাস তার। একবার রাত তিনটার দিকে গায়ে কোট চাপিয়ে বেরিয়ে পড়েছিলেন রাণী। বাগানে একটু হাঁটাহাঁটি করছিলেন। রাণীর নজরদারির দায়িত্বে থাকা প্রাক্তন এক রক্ষীর বরাত দিয়ে একটি ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘এক রাতে বাকিংহাম প্যালেসে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন ওই রক্ষী।

সব দিকে খেয়াল রাখতে রাখতে হঠাৎ অন্ধকারে কী যেন একটা দেখলেন। সঙ্গে সঙ্গে তিনি চেঁচিয়ে উঠে বলেছিলেন, ‘কে ওখানে?’ ভেবেছিলেন রাজপ্রাসাদে কোনও অনুপ্রবেশকারীর উদয় হয়েছে। এই ভেবে কোমর বেঁধে তৈরি হয়ে বন্দুক নিয়ে এগিয়েও যাচ্ছিলেন তিনি। তারপর রাণীকে দেখে তো তার চক্ষু চড়কগাছ। আর একটু হলেই রাণীর ওপর গুলি চালিয়ে ফেলতেন তিনি।

শুধু রাণী দ্বিতীয় এলিজাবেথ নন, ২০১৩ সালে প্রিন্স অ্যান্ড্রুকেও অনুপ্রবেশকারী ভেবে বসেছিলেন কিছু রক্ষী। তিনিও সে বার বাগানে ঘুরছিলেন। তবে গুলি চালানোর চেষ্টা করেনি কেউ। অ্যান্ড্রুর কাছে পরে ওই রক্ষীরা ক্ষমা চেয়ে নেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত