আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

৩৩ কারাবন্দিকে গলা কেটে হত্যা

৩৩ কারাবন্দিকে গলা কেটে হত্যা

ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি কারাগারে ৩৩ কারাবন্দিকে গলা কেটে হত্যা করা হয়েছে।

দেশটির স্থানীয় সময় শনিবার ভোর ৩টা থেকে ৫টার মধ্যে তাদের হত্যা করা হয়। এর মধ্যে ৩০টি লাশ উদ্ধার করা  হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে গত সপ্তাহে প্রতিবেশি রাজ্যের একটি কারাগারে দাঙ্গায় ৫৬ জন নিহত হয়।

রোরিয়ামা রাজ্যের বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তা উজিয়েল ক্যাস্ট্রো তাদের হত্যা করার জন্য একটি মাদকদ্রব্য চক্রকে দায়ী করেন। তবে জেলখানার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

কর্তৃপক্ষ বলছে, প্রতিপক্ষ চক্রকে ভয় দেখানো ও কারাগারে আধিপত্য বিস্তারের জন্য এই ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালানো হয়।

ব্রাজিলের বিচারমন্ত্রী জানান, নিহতদের সবাই পিসিসির সদস্য।

প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায়, খবরে পিসিসির ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে বলা হয়, চক্রটি মাদক ব্যবসা করে থাকে।

মন্ত্রী জানান, নিহতদের কিছু সংখ্যাকে হত্যা করা হয় ধর্ষণ করার অভিযোগে। আর অন্যদের পিসিসি বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করেছে।

২০১২ সালের এক সরকারি রিপোর্টে বলা হয়, চক্রটি ব্রাজিলের বৃহত্তম। বছরে তারা মাদকদ্রব্য বিক্রি করে  ২৬ মিলিয়ন ডলার আয় করে থাকে।

চক্রটির মোট সদস্য সংখ্যা প্রায় ১৩ হাজার। অর্ধেক প্রায় বন্দি রয়েছে সাও পাওলো রাজ্যের বিভিন্ন জেলে। এই রাজ্যে চক্রটি তাদের তৎপরতা চালিয়ে থাকে।

 
এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত