আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

বাংলাদেশে নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল স্থাপনে জাপানের আগ্রহ

বাংলাদেশে নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল স্থাপনে জাপানের আগ্রহ

নারী ও শিশুদের জন্য ঢাকায় একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনে আগ্রহ দেখিয়েছে জাপান। জাপানের লিংক স্টাফ কোম্পানি লিমিটেডের এক প্রতিনিধিদল রোববার রাজধানীর সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাৎ করতে এসে এ আগ্রহের কথা জানান।

জাপান সরকার ও জাপানী একটি হাসপাতালের সহায়তায় ঢাকায় এ হাসপাতাল স্থাপন করা হবে বলে জানান প্রতিনিধিদল। লিংক স্টাফ-এর প্রেসিডেন্ট ইয়াসুয়াকি সুগিতা চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সাক্ষাতকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতি সারাবিশ্বে প্রশংসা অর্জন করছে। দেশীয় উদ্যোক্তার পাশাপাশি বিভিন্ন দেশের উদ্যোক্তারাও বাংলাদেশে আসছে স্বাস্থ্য স্থাপনা নির্মাণের আগ্রহ নিয়ে।

তিনি বলেন, দেশের ইতিহাসে সর্বোচ্চ বিনিয়োগ বান্ধব পরিবেশ এখন বিরাজ করছে বাংলাদেশে। সরকারও বেসরকারি উদ্যোগকে সব সময় স্বাগত জানায়। 

পরে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সরকারি হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে বেসরকারি সংস্থা নিয়োগ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এসময় মালয়েশিয়ার একটি বেসরকারি সংস্থা এই কার্যক্রম প্রক্রিয়ার প্রস্তাবনা সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করে।

বিভিন্ন দেশি ও বিদেশি সংস্থা দেশের সরকারি হাসপাতালগুলোতে পরিচ্ছন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমসহ কয়েকটি ক্ষেত্রে আউটসোসিং-এর মাধ্যমে কাজ করার আগ্রহ দেখিয়েছে।

সবকয়টি প্রস্তাবনা পরীক্ষা-নিরীক্ষা করে শিগগিরই একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর বিষয়ে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। 


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত