আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

পারিবারিক ব্যবসার মতো হোয়াইট হাউস পরিচালনা না করতে ট্রাম্পকে ওবামার আহ্বান

পারিবারিক ব্যবসার মতো হোয়াইট হাউস পরিচালনা না করতে ট্রাম্পকে ওবামার আহ্বান

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন, পারিবারিক ব্যবসার মতো হোয়াইট হাউস পরিচালনা না করতে।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর প্রতি শ্রদ্ধা রাখা উচিত ট্রাম্পের।

ট্রাম্পকে তিনি বলেছেন, ‘শপথ গ্রহণের পর বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠানের দায়িত্বে থাকবেন আপনি।’ শাসন কাজ পরিচালনা করা ও নির্বাচনী প্রচারাভিযানের মধ্যে পার্থক্য রয়েছে বলে ট্রাম্পকে সতর্ক করেন ওবামা।

বিদায়ী প্রেসিডেন্ট হুঁশিয়ার করে বলেছেন, বিশ্বের রাজধানীগুলো, অর্থবাজারসমূহ এবং জনগণ তিনি (ট্রাম্প) যা বলেন, তা গুরুত্বসহকারে গ্রহণ করে।’

প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সাইবার হামলা নিয়ে গোয়েন্দা প্রতিবেদন এবং নির্বাচনে রাশিয়ার প্রভাব বিস্তারের বিষয়েও সাক্ষাৎকারে কথা বলেছেন ওবামা। গোয়েন্দাদের ওপর বিশ্বাস রাখার গুরুত্বের বিষয়ে ট্রাম্পকে জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, তিনি গোয়েন্দা সংস্থার ভক্ত। তবে নির্বাচনে রাশিয়ার হ্যাকিং নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে খুব বেশি আস্থা দেখাননি তিনি। তা ছাড়া হ্যাকিং নিয়ে ডেমোক্র্যাটিক পার্টি যে দাবি করেছে, তা নিয়ে বিরক্তি প্রকাশ করে এর জন্য দলটিকে দায়ী করেন ট্রাম্প। তিনি বলেন, ‘কম্পিউটার সার্ভারগুলো পরীক্ষা না করেই তারা কীভাবে বলে হ্যাকিং হয়েছে?’

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প। একই দিন বিদায় নেবেন ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত