আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

রাশিয়ায় ২০১৫ সালের পর জন্ম নেয়াদের ধূমপান নিষিদ্ধ

রাশিয়ায় ২০১৫ সালের পর জন্ম নেয়াদের ধূমপান নিষিদ্ধ

২০১৫ সালের পর যারা জন্ম নিয়েছে বা নেবে এমন ব্যক্তিরা ভবিষ্যতে ধূমপান করতে পারবে না। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় ভবিষ্যতে ধূমপান নিষিদ্ধ সংক্রান্ত এ ধরনের একটি পরিকল্পনা প্রকাশ করেছে।

রাশিয়ায় মাত্র তিন বছর আগে জনসমাগমস্থলে ধূমপান নিষিদ্ধে আইন হয়েছে। ওই সময় থেকেই এ আইনের কঠোর প্রয়োগ করছে দেশটি। পুরো একটি প্রজন্মের কাছে সিগারেট বিক্রি নিষিদ্ধের বিষয়ে চলতি সপ্তাহে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় যে প্রস্তাবটি করেছে তার বাস্তবতা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। এ ছাড়া কালোবাজারে ভেজাল সিগারেট বিক্রি হলে সেটি স্বাস্থ্যের জন্য আরো হুমকি হয়ে দেখা দিতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

রাশিয়ার পার্লামেন্টের স্বাস্থ্য বিষয়ক কমিটির সদস্য নিকোলাই গিরাসিমেঙ্কো অবশ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ উদ্যোগ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘আদর্শগতভাবে এ উদ্দেশ্য পুরোপুরি ঠিক।’

ক্রেমলিনের এক মুখপাত্র জানিয়েছেন, এ ধরনের নিষেধাজ্ঞার ক্ষেত্রে গুরুত্ব সহকারে বিবেচনা ও অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা প্রয়োজন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত