আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

নিজের জামাইকে জ্যেষ্ঠ উপদেষ্টা ঘোষণা করলেন ট্রাম্প

নিজের জামাইকে জ্যেষ্ঠ উপদেষ্টা ঘোষণা করলেন ট্রাম্প

হোয়াইট হাউজের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে তার জামাতা জ্যারেড কুশনারের নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

৩৫ বছর বয়স্ক কুশনার নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার নতুন চাকরিতে তিনি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতির বিষয়টি দেখবেন।

কুশনার হচ্ছেন ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের স্বামী। তিনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং তার আরও অনেক ব্যবসা রয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের স্বজনপ্রিয়তার বিরুদ্ধে আইন রয়েছে। সেই আইন এবং স্বার্থের সংঘাতের সম্ভাবনা উল্লেখ করে তার নাম ঘোষণার পরপরই ডেমোক্রেটরা এই নিয়োগ পর্যালোচনার আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য বিচার বিভাগ এবং সরকারের নৈতিকতা বিষয়ক কার্যালয়ের প্রতি আহ্বান জানিয়েছে কংগ্রেসের বিচার বিষয়ক কমিটি। যুক্তরাষ্ট্রে ফেডারেল নৈতিকতা আইন রয়েছে, যার ফলে সরকারি চাকরিজীবীরা কোন ব্যবসা থেকে লাভ নিতে পারেন না।

অবশ্য ট্রাম্পের নিকটজনেরা বলছেন, আত্মীয়দের সরকারি চাকরি দেওয়ার বিরুদ্ধে যে আইন রয়েছে সেটি হোয়াইট হাউজের চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এর আগে ট্রাম্প তার মেয়ের জামাইকে একটি ‘বিশাল সম্পদ’ হিসেবে আখ্যায়িত করে প্রশংসা করেন এবং বলেন, তাকে একটি ‘গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় কাজ’ দিতে পেরে তিনি গর্বিত।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত