আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ট্রাম্পের যৌনতার গোপন ভিডিও রাশিয়ার কাছে রয়েছে : সিআইএ

ট্রাম্পের যৌনতার গোপন ভিডিও রাশিয়ার কাছে রয়েছে : সিআইএ

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের বিশ্বাস, দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ যৌন কর্মকাণ্ড সংশ্লিষ্ট একাধিক প্রমাণ রাশিয়ার কাছে আছে। বিবিসির সাংবাদিক পল উড সিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্য দ্য ইনডিপেনডেন্ট।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো বলেছে, রাশিয়ার কাছে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এবং অর্থনৈতিক বিষয়ক গোপন তথ্য রয়েছে। সিএনএন, নিউ ইয়র্ক টাইমসসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যম গোয়েন্দাদের বরাত দিয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

ওয়াশিংটন থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে পল উড জানিয়েছেন, তিনি ট্রাম্পের ব্যক্তিগত তথ্য রাশিয়ার হাতে থাকার বিষয়ে সিআইএয়ের সঙ্গে কথা বলেছেন। সংস্থাটি তাকে জানিয়েছে, ট্রাম্পের অবৈধ যৌন কর্মকাণ্ড সংশ্লিষ্ট একাধিক ভিডিও ও অডিও রেকর্ডিং রাশিয়ার কাছে আছে এবং যে সূত্র থেকে তারা এ তথ্য পেয়েছে তা বিশ্বাসযোগ্য।

পল উড বলেন, ‘ ধারণা করা হচ্ছে কেবল ভিডিওই নয়, বরং একাধিক অডিও টেপ, বিভিন্ন তারিখের এবং কেবল মস্কোরই নয় বরং পিটার্সবার্গেরও রয়েছে।’

ট্রাম্প সম্পর্কিত এসব গোপন প্রতিবেদন তৈরি করেছেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম-সিক্সিটিনের প্রাক্তন গোয়েন্দা ক্রিস্টফার স্টিল। ধারণা করা হচ্ছে, গত বছর মার্কিন নির্বাচনের আগে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান দলের ভেতেরই ট্রাম্পবিরোধী শিবিরের জন্য এ প্রতিবেদন তৈরি করা হয়েছিল। কূটনৈতিক পরিচয়ে রাশিয়া ও প্যারিসে বেশ কয়েক বছর কাজ করেছেন ক্রিস্টফার। চাকরি থেকে অবসরের পর তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইকে বিশ্ব ফুটবল সংস্থা ফিফার দুর্নীতির বিষয়ে তথ্য সরবরাহ করেছিলেন তিনি।

এদিকে, বুধবার সংবাদ সম্মেলনে,  ‘মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রকাশ করা এসব খবরকে ভুয়া বলে  দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘এ ধরনের তথ্য কখনোই লেখা উচিত হয়নি এবং নিঃসন্দেহে প্রকাশ করাও উচিত হয়নি।পুরোটাই ভুয়া খবর। অবাস্তব ব্যাপার। এমনটি কখনোই ঘটেনি। অসুস্থ লোকজনই এ ধরনের খবর প্রকাশের জন্য দায়ী।’

রাশিয়াও এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘মার্কিন গোয়েন্দা সংস্থার এসব অভিযোগ সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট; এটি পাগলামি ছাড়া আর কিছুই নয়।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত