আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মাননা পেলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মাননা পেলেন বাইডেন

ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম দিয়ে সম্মানিত করেছেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার হোয়াইট হাউসে বাইডেনকে এই বিরল সম্মাননা দেওয়া হয়।

এর আগে এই পুরস্কার পেয়েছেন পোপ দ্বিতীয় জন পল, প্রাক্তন প্রেসিডেন্ট রোনাল্ড রেগন এবং জেনারেল কলিন পাওয়েল। ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরে নানা বিষয়ে ওবামার সঙ্গে মতবিরোধ বেধেছে বাইডেনের। তবে বন্ধুত্বে কখনও ছেদ পড়েনি। তাই এই সম্মান দেওয়ার জন্য যখন বাইডেনকে ডাকা হলো তখন সত্যিই একটা স্মরণীয় মুহূর্ত তৈরি হয়েছিল।

কোনো ভাইস প্রেসিডেন্ট এখন পর্যন্ত এত বড় সম্মাননা পাননি। বাইডেনকে সম্মাননা দেওয়ার সময় ওবামা ঘোষণা করেন, প্রেসিডেন্ট থাকার শেষ মুহূর্তে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দিতে পেরে আমি আনন্দিত।

তার এই ঘোষণায় আবেগ ধরে রাখতে পারেননি বাইডেন। রুমাল দিয়ে চোখ মুছতে দেখা গেছে তাকে। বাইডেন বলেন, ‘আমি এর যোগ্য নই।’ বাইডেনকে আমেরিকার ইতিহাসের সিংহ বলে উল্লেখ করে ওবামা তার ভূয়সী প্রশংসা করেছেন।

ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাইডেন ঘরোয়া এবং আন্তর্জাতিক নানা বিষয়ে নীতি নির্ধারকের ভূমিকায় ছিলেন। ইরাক এবং আফগানিস্তানে মার্কিন সেনার ভূমিকা পর্যালোচনা করেছেন। তিনিই ওসামা বিন লাদেনকে ধরতে নেভি সিল পাঠাতে ওবামাকে পরামর্শ দিয়েছিলেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত