আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

শরণার্থীকে লাথি মারা সেই ফটোগ্রাফারের জেল

শরণার্থীকে লাথি মারা সেই ফটোগ্রাফারের জেল

সার্বিয়া সীমান্তে শরণার্থীকে লাথি মারা সেই হাঙ্গেরিয়ান নারী ফটোগ্রাফারকে তিন বছরের জেল দিয়েছেন হাঙ্গেরির একটি আদালত।

শরণার্থীকে লাথি মেরে তাদের ছবি তোলার সময় ভিডিওতে ধরা পড়েন ফটোগ্রাফার পেত্রা লাজলো। নিজেকে নিরপরাধ প্রমাণের জোর প্রচেষ্টা চালালেও আদালত তাকে ক্ষমা করেননি। তবে লাজলো বলেছেন, রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি।

লাজলো আদালতকে বলেন, তার ওপর হামলা হয়েছিল। তিনি যন্ত্রণায় কাতর ছিলেন। সব মিলে দুই সেকেন্ডের ব্যাপার। সবাই চিৎকার করছিল, পরিস্থিতি খুবই ভীতিজনক ছিল।

২০১৫ সালের সেপ্টেম্বর মাসে হাঙ্গেরির সার্বিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ফেসবুকে আপলোড করলে সমালোচনার ঝড় ওঠে। লাজলোকে শাস্তি দেওয়ার দাবি ওঠে।

সীমান্তে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় সময় এক প্রবীণ শরণার্থীকে লাথি মারেন লাজলো। এ সময় প্রবীণ এই শরণার্থীর সঙ্গে এক কিশোর ছিল। লাজলোর লাথি মারার দৃশ্য ফ্রেম থেকে ফ্রেমে আলাদা করে দেখানো হয় আদালতকে। এর ভিত্তিতে রায় দেন আদালত।

লাথি খেয়ে হুমড়ি খেয়ে পড়া প্রবীণ লোকটি ছিলেন সিরিয়ার নাগরিক। পড়ে গিয়ে হাউমাউ করে কাঁদছিলেন তিনি। তখন তার ছবি তুলতে থাকেন লাজলো।

উল্লেখ্য, সিরিয়া গৃহযুদ্ধে জীবন বিপন্ন হওয়ায় দেশ ছেড়ে ইউরোপে পাড়ি জমানোর পথে শরণার্থীরা অনেক লাঞ্ছনা ও নির্যাতনের শিকার হয়ে থাকে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত