আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ডিজাব’র নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক

ডিজাব’র নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক

সশস্ত্রবাহিনী তথা প্রতিরক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন-ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) নির্বাচনে সভাপতি পদে দৈনিক সময়ের আলোর হেড অব নিউজ আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে দ্য
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানী ঢাকার একটি অভিজাত রেস্তোঁরায় এ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।


ভোট গণনা শেষে ডিজাব নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। 

এ সময় অপর দুই নির্বাচন কমিশনার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন ও ডিজাবের বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি আলমগীর হোসেন এর আগে দুই দফায় ডিজাবের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

দুই বছর মেয়াদে ১৩ সদস্য বিশিষ্ট ডিজাব নির্বাহী কমিটির অন্যান্য পদে নবনির্বাচিতরা হলেন- সহসভাপতি পদে চ্যানেল আই'র বিশেষ প্রতিনিধি তারিকুল ইসলাম মাসুম, যুগ্ম সম্পাদক দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক দেশ টিভির সিনিয়র রিপোর্টার মিরাজ মিজু, অর্থ সম্পাদক বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক দৈনিক আজকালের খবরের ইসমাইল হোসেন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার কামাল হোসেন তালুকদার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ঢাকা ট্রিবিউনের চিফ রিপোর্টার আলী আসিফ শাওন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ মাহমুদ খান এবং তিনজন নির্বাহী সদস্য যথাক্রমে বাংলা টিভির অ্যাসাইনমেন্ট এডিটর এম এম বাদশা, মাইটিভির সিনিয়র রিপোর্টার রাকিবুল হাসান ও দ্য বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান রাব্বি।

আগেই ডিজাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সংগঠনের বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ওই এজিএমে ডিজাবের প্রায় সকল সদস্য উপস্থিত থেকে গঠনমূলক আলোচনা ও নানা সিদ্ধান্ত গ্রহণ করেন। নির্বাচন অনুষ্ঠানে ডিজাবের সাবেক সভাপতি মামুনুর রশিদসহ বেশকিছু অতিথি পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত