আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

বিশ্বে নতুন শক্তি অর্জন করবে তুরস্ক : এরদোগান

বিশ্বে নতুন শক্তি অর্জন করবে তুরস্ক : এরদোগান

সুদূরপ্রসারী সাংবিধানিক পরিবর্তন একবার গৃহীত হলে তা তুরস্ককে পুনরায় প্রবলভাবে নতুন শক্তি অর্জনে সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

শনিবার তুরস্কের ইস্তাম্বুলে স্টক এক্সচেঞ্জের জন্য নতুন একটি ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, ‘সাংবিধানিক পরিবর্তন বলবত করা নিয়ে পার্লামেন্টে বিতর্ক চলছে। এই বির্তক আমাদের দেশের জনগণকে সচেতন হতে সহায়তা করবে।’
তিনি বলেন, ‘এটি গৃহীত হলে পৃথিবীর কোনো শক্তি নতুন তুরস্কের উত্থানের সামনে দাঁড়াতে পারবে না এবং এই শক্তি তুরস্ক নিজেই অর্জন করবে।’

এরদোগান জোর দিয়ে বলেন, ‘একটি গণভোটের মাধ্যমে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতাসহ প্রস্তাবিত পরিবর্তনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তুরস্কের জনগণই।’

তিনি আরো বলেন, ‘এজন্য জাতির সম্মতির ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি বর্তমানে পার্লামেন্টের বিবেচনাধীন রয়েছে। কিন্তু এটা সত্য যে, এই পার্লামেন্টের বিরোধী দল জাতির সম্মতিকে সহ্য করতে পারে না এবং এটা পরিবর্তনে একটি গণভোট আয়োজনকেও সহ্য করতে পারছে না।’

এছাড়াও, এরদোগান তুরস্কে বিদেশিদের নাগরিকত্ব লাভের পূর্বের নিয়মে পরিবর্তন আনার ব্যাপারেও বক্তৃতা করেন।

এব্যাপারে তিনি বলেন, ‘তুরস্কে যারা ২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে অথবা ২ মিলিয়ন ডলার এখানে নিয়ে আসবে তারা তুর্কি নাগরিকত্ব লাভ করতে পারবে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত