আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

স্যান্ডেলে মহাত্মা গান্ধীর ছবি!

স্যান্ডেলে মহাত্মা গান্ধীর ছবি!

অনলাইনে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আমাজন এবার মহাত্মা গান্ধীর ছবি সংযুক্ত স্যান্ডেল বিক্রি করছে। রোববার আল-জাজিরা অনলাইন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে আমাজনের কানাডা পোর্টালে ভারতীয় পতাকা আঁকা পাপোস তৈরির বিজ্ঞাপন দেয়া হয়। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে ভারত। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, আমাজনকে দ্রুত এ বিজ্ঞাপন সরিয়ে নেয়ার এবং নিশর্ত ক্ষমা প্রার্থণার আহ্বান জানান। আমাজনের কর্মকর্তা ও কর্মীদের ভারতীয় ভিসা না দেয়ারও হুমকি দেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ওই বিজ্ঞাপনটি সরিয়ে নেয় আমাজন কর্তৃপক্ষ। এ ঘটনার পর তিনদিন না যেতেই আমাজনের মার্কিন পোর্টালে এবার গান্ধীর ছবিযুক্ত স্যান্ডেল বিক্রির বিজ্ঞাপন দেয়া হলো।

‘গান্ধী ‌ফ্লিপ ফ্লপস’‌ নামের এই স্যান্ডেলের দাম হাঁকা হয়েছে ১৬ দশমিক ৯৯ পাউন্ড । রোববার সকাল পর্যন্তও এই বিজ্ঞাপনটি আমাজনের পোর্টালে ছিল। তবে কয়েক ঘন্টা পর এটি সরিয়ে নেয়া হয়।

শনিবার আমাজনকে ক্ষোভ জানিয়ে চিঠি পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এতে লেখা হয়, ‘‌আমাজনের অবশ্যই ভারতীয় মূল্যবোধকে সম্মান করা উচিত।’‌

এই প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, ‘‌আমাজনের সঙ্গে ওয়াশিংটনে ভারতীয় রাষ্ট্রদূতদের কথা বলতে নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে ভারতীয় মূল্যবোধ ও আবেগকে শ্রদ্ধা জানাতে হবে। ’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত