আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

পাকিস্তানের কাছে দুটি জাহাজ হস্তান্তর করেছে চীন

পাকিস্তানের কাছে দুটি জাহাজ হস্তান্তর করেছে চীন

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরে (সিপিইসি) যৌথ নিরাপত্তার জন্য পাকিস্তান নৌবাহিনীর কাছে দুটি জাহাজ হস্তান্তর করেছে বেইজিং। সিপিইসির সমুদ্র এলাকায় সুরক্ষা বাড়াতে শনিবার দেশটির গাদার বন্দরে ওই দু’টি যুদ্ধ জাহাজ পাক নৌবাহিনীর হাতে তুলে দিয়েছে চীন।

চীনের কর্মকর্তারা ওই দু`টি জাহাজে করে গাদার বন্দরে পৌঁছে এক অনুষ্ঠানে তা হস্তান্তর করেন। পাক নৌবাহিনীর উপপ্রধান আরিফুল্লা হুসেনি জাহাজ দুটি গ্রহণ করেছেন। তিনি বলেছেন, চীন ও পাকিস্তানের সম্পর্ক ক্রমান্বয়ে সমুদ্রের মত গভীর ও দৃঢ় হচ্ছে।

পাক এই কর্মকর্তা বলেন, ‘পিএমএমএস হিঙ্গল’ ও ‘পিএমএমএস বাসল’ নামের এ দু’টি যুদ্ধ জাহাজ পাক নৌবাহিনীর বহরে আসায়, দু’দেশের নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী হবে।’

পাকিস্তান সমুদ্রসীমা নিরাপত্তা সংস্থার মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জামিল আখতার, কমান্ডার মোহাম্মদ ওয়ারিশসহ নৌবাহিনী ও সরকারি বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা গাদার বন্দরের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরিফুল্লা হুসেনি বলেছেন, চীনা এই দুটি জাহাজ আজ থেকে পাক নৌবাহিনীর অংশ। এ দুটি জাহাজের ফলে পাক নৌবাহিনী আরো শক্তিশালী হবে। 

চীন সরকার শিগগিরই ‘দাশত’ ও ‘ঝোব’ নামে আরো দুটি জাহাজ পাকিস্তানের কাছে হস্তান্তর করবে। চীনের এ দুটি জাহাজ নির্মাণের কাজ এগিয়ে চলছে; দ্রুতই তা শেষ হবে।

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরির জন্য খরচ করা হচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। পাকিস্তান থেকে সরাসরি চীনের সঙ্গে যোগাযোগ স্থাপন হবে এই করিডরের মাধ্যমে। স্থলপথ, রেলপথ, অপটিক্যাল ফাইবার ও তেলের লাইন থাকবে এই করিডরে। এর ফলে সরাসরি উপকৃত হবে পাকিস্তানের বিশাল একটি অংশ। যোগাযোগ স্থাপনের কাজ শেষ হলে দেশটির কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত