আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

কিরগিজস্তানে বাড়ির ওপর আছড়ে পড়ল তুর্কি বিমান, নিহত ২০

কিরগিজস্তানে বাড়ির ওপর আছড়ে পড়ল তুর্কি বিমান, নিহত ২০

টার্কিশ এয়ারলাইনসের একটি কার্গো বিমান কিরগিজস্তানে কয়েকটি বাড়ির ওপর আছড়ে পড়ায় নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন। নিহতদের মধ্যে বিমানের আরোহী ও বিমান আছড়ে পড়ায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর লোকজন রয়েছে। বিবিসি অনলাইন জানিয়েছে, নিহতদের মধ্যে ওইসব বাড়ির কয়েকটি শিশু রয়েছে।

কিরগিজস্তানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাজধানী বিশকেকের অদূরে মানাস বিমানবন্দরের কাছে বসতবাড়ির ওপর আছড়ে পড়ে বিধ্বস্ত হয় বোয়িং ৭৪৭ বিমানটি। উদ্ধারকর্মীরা একজন পাইলট ও ১৫ জন স্থানীয় বাসিন্দার মরদেহ উদ্ধার করেছে।

মানাস হলো কিরগিজস্তানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর, যা রাজধানী বিশকেক থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্ঘটনার পর জরুরি বিভাগের কর্মীরা পৌঁছেছেন সেখানে। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।

হংকং থেকে মানাস বিমানবন্দর হয়ে ইস্তাম্বুলে যাচ্ছিল বিমানটি। কিন্তু মানাসে অবতরণের আগে স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩০ মিনিটের দিকে লোকালয়ে বিধ্বস্ত হয় বিমানটি। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এতে ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘন কুয়াশায় দূরবর্তী বস্তু ভালোভাবে দেখা যাচ্ছিল না। তবে এ কারণে না কি অন্য কোনো কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।

বিমান বিধ্বস্ত হওয়ার স্থানের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, বিমান আছড়ে পড়ায় বিধ্বস্ত বসতবাড়ি থেকে আগুন ও ধোয়ার কুণ্ডলী উড়ছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত