আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

অবৈধ শ্রমিকদের অস্থায়ী ভিসা দেবে মালয়েশিয়া

অবৈধ শ্রমিকদের অস্থায়ী ভিসা দেবে মালয়েশিয়া

মালয়েশিয়ায় বিভিন্ন নিয়োগকারী কর্তৃপক্ষের অধীন যেসব অবৈধ বিদেশি শ্রমিক নিয়োজিত তাদের জন্য সরকার অস্থায়ী কর্মভিসা ইস্যু করতে সম্মতি দিয়েছে। ফলে কোনো প্রতিষ্ঠানে এমন বিদেশি শ্রমিক নিয়োজিত থাকলে ওই প্রতিষ্ঠানসংশ্লিষ্ট শ্রমিককে অব্যাহতভাবে কাজে রাখতে পারেন। সরকারের পক্ষ থেকে এমন নিশ্চয়তা মিলেছে।

ফলে প্রতিষ্ঠান বা কারখানার কর্মকাণ্ড বা উৎপাদন বিঘ্নিত হবে না। কর্তৃপক্ষ সে দেশে অবস্থানরত বিদেশিদের বিষয়ে নজরদারি করতে পারবে।

বিদেশি শ্রমিক ও অবৈধ অভিবাসী বিষয়ক মন্ত্রিপরিষদের এক বৈঠক শেষে মঙ্গলবার তিনি এমন ঘোষণা দেন। মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বার্নামা ও অনলাইন স্টার পত্রিকা এ খবর দিয়েছে।

এতে বলা হয়, সরকারের এমন সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন উপ প্রধানমন্ত্রী ড. আহমেদ জাহিদ হামিদি। তিনি বলেন, এসব শ্রমিকের জন্য পাস ইস্যু করবে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। তবে বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারীকে স্বাভাবিক নিয়ম অনুযায়ী ‘লেভি’ বা কর দিতে হবে।

হামিদি বলেন, আইনগত প্রক্রিয়া যখন অ্যাটর্নি জেনারেলের চেম্বার থেকে সম্পন্ন হবে, তখন অবৈধ শ্রমিকদের জন্য অস্থায়ী কার্ডের জন্য আবেদন করতে পারবে কোম্পানিগুলো।

ওই কমিটিতে মালয়েশিয়ায় শ্রমিক সঙ্কট সমাধানে চারটি খাতে বিদেশি শ্রমিকদের কাজ করতে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। এ খাতগুলো হলো পোলট্রি ফার্ম, খনিতে কাজ ও কোয়ারিং, কার্গো এবং পর্যটন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত