আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

পারমাণবিক অস্ত্র সংক্রান্ত বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী রাশিয়া

পারমাণবিক অস্ত্র সংক্রান্ত বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী রাশিয়া

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত বিষয় নিয়ে আলাপে রাশিয়া আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ। মঙ্গলবার তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রুশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সুপারসনিক অস্ত্র, ইউরোপে মোতায়েনকৃত যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মহাকাশে মোতায়েন করা অস্ত্র এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা হতে পারে । নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট শপথ নেয়ার পরই ট্রাম্প প্রশাসনের সঙ্গে রাশিয়া আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান ল্যাভরভ।

২০১৪ সালে ক্রিমিয়া প্রজাতন্ত্রকে রুশ ফেডারেশনে অন্তর্ভূক্ত করা এবং পূর্ব ইউক্রেনের বিদ্রোহীদের প্রতি সমর্থন দেয়ার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র  ও ইউরোপীয় ইউনিয়ন। এ ছাড়া, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার বিরুদ্ধে হস্তক্ষেপ করার অভিযোগ তুলে ওয়াশিংটন থেকে রাশিয়ার ৩৫ জন কূটনীতিককে বহিস্কার করা হয়।

চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছিলেন, রাশিয়া যদি পরমাণু অস্ত্রের মজুদ কমাতে সম্মত হয়, তাহলে যুক্তরাষ্ট্র মস্কোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবে। একইসঙ্গে তিনি এ ইস্যুতে মস্কোর সঙ্গে আলোচনায় বসতেও আগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, শপথ নেয়ার পর ট্রাম্প আইসল্যান্ডে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার টেবিলে বসবেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত