আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ট্রাম্পের বিরুদ্ধে অপপ্রচারকারীরা দেহব্যবসায়ীর চেয়ে খারাপ : পুতিন

ট্রাম্পের বিরুদ্ধে অপপ্রচারকারীরা দেহব্যবসায়ীর চেয়ে খারাপ : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে আপোষ করতে বাধ্য হয়েছেন বলে যে খবর বেরিয়েছে তা সত্য নয়।  যারা ট্রাম্পের ব্যাপারে কুৎসা রটনা করেছে তারা দেহব্যবসায়ীর চেয়ে খারাপ।

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্সের সাবেক কর্মী ক্রিস্টোফার স্টিলের বরাত দিয়ে সম্প্রতি মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ২০১৩ সালে ট্রাম্প রাশিয়া সফরে গিয়ে অনৈতিক কাজ করেন, যার প্রমাণ রুশ গোয়েন্দা সংস্থাগুলোর হাতে রয়েছে। রাশিয়া এটি ব্যবহার করে ট্রাম্পকে নমনীয় হতে বাধ্য করেছে। রাশিয়া অবশ্য এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।

ট্রাম্পের শপথ নেয়ার মাত্র তিনদিন আগে মঙ্গলবার এ বিষয়ে মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।  মস্কোয় এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে ট্রাম্পকে চিনি না। আমি কখনো তার সঙ্গে কখনো সাক্ষাৎ করিনি এবং তিনি আন্তর্জাতিক অঙ্গনে কি করতে চান তাও আমি জানি না। তাই তাকে আক্রমণ করে কথা বলা কিংবা অনর্থক তার পক্ষ হয়ে কথা বলার কোনো কারণ আমার নেই।’

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘যারা এ ধরনের মিথ্য তথ্য তৈরির নির্দেশ দিয়েছে, যারা যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে বর্তমানে এটি প্রচার করছে এবং যারা রাজনৈতিক উদ্দেশ্যে এটি ব্যবহার করছে তারা দেহব্যবসায়ীর চেয়েও খারাপ। তাদের কোনো নৈতিকতাই নেই।’

পুতিন বলেন, ‘ট্রাম্প যখন মিস ইউনিভার্স প্রতিযোগিতার জন্য মস্কো সফর করেন তখন তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। তিনি ছিলেন অন্যতম মার্কিন ধনকুবের।  তারা কি মনে করে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো প্রতিটি মার্কিন ধনকুবেরের পেছনে লেগে থাকে?’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত