আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

আমরা রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন সহ্য করবো না : ইরান

আমরা রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন সহ্য করবো না : ইরান

ইরানের শীর্ষস্থানীয় এক কূটনীতিক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন সহ্য করবো না। একই সঙ্গে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে চলমান নৃশংসতা বন্ধে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।  

দেশটির আইন ও আন্তর্জাতিক কল্যাণ বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমরা কোথাও মুসলমানদের ওপর নিপীড়ন সহ্য করবো না। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও মুসলিমদের বিরুদ্ধে অপরাধ বন্ধ করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছি।

রোহিঙ্গা সংকট ইস্যুতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) বিশেষ বৈঠকের ফাঁকে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি না এ দ্বন্দ্বের পেছনে ধর্মীয় কারণ আছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে, সেখানে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ইরানের এই শীর্ষ কূটনীতিক বলেন, সেদেশের নাগরিক হিসেবে স্বীকার না করার কারণে চরম দুর্দশা ভোগ করছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের সেদেশের নাগরিকত্ব দেয়ার আহ্বান জানিয়ে সংকট সমাধানের প্রস্তাব দিয়েছেন তিনি।

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর চলমান কঠোর অভিযান ইস্যুতে আলোচনা করতে ওআইসিভূক্ত ৫৭ দেশের প্রতিনিধিরা কুয়ালালামপুরে বৈঠকে বসেছেন।

গত বছরের ৯ অক্টোবর শুরু হওয়া সহিংসতায় রাখাইনে এখন পর্যন্ত ৮৬ জনের প্রাণহানি ও ৬৫ হাজার মানুষ বাংলাদেশে পালিয়েছে।

এদিকে, রাখাইনের পরিস্থিতিকে ‘বড় এবং জরুরি উদ্বেগের কারণ’ বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তিনি বলেছেন, মিয়ানমারে এখন পর্যন্ত অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। অনেকেই ভয়াবহ মৃত্যুর সম্মুখীন হয়েছেন। অনেকেই নৃশংসতার সাক্ষী হয়ে অবর্ণনীয় নিষ্ঠুরতা সহ্য করছেন। এ কারণে আমরা নীরব থাকতে পারি না।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত