আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। বদলে গেল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের নায়ক। বাংলাদেশ সময় রাত ১১টায় দেশটির প্রধান বিচারপতি জন রবার্টস ট্রাম্পের শপথ বাক্য পাঠ করান।

এর আগে দিনের শুরুতে  স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে ওয়াশিংটনের একটি চার্চে প্রার্থনা করেন ট্রাম্প। পরে হোয়াইট হাউসের যান এ দম্পতি। সেখানে সদ্যবিদায়ী ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা দম্পতির সঙ্গে সাক্ষাত করেন। পরে মিশেল ওবামার হাতে একটি উপহার বক্স তুলে দেন মেলানিয়া।

দুই দম্পতির সাক্ষাতের সময় তাদের পরিবারের সদস্য ও সাবেক প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের আইনজীবী ও কংগ্রেস সদস্যরা অংশ নেন। পরে শপথের মঞ্চে যান তারা। সেখানে প্রধান বিচারপতি জন রবার্টস নতুন শাসক ট্রাম্পকে শপথ পড়ান গ্রিনিচ মান সময় বিকেল ৫টায় । এ সময় ট্রাম্পের হাতে ছিল আব্রাহাম লিংকনের বাইবেল।

পরে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে শপথ বাক্য পাঠ করান বিচারপতি ক্লেরেন্স টমাস। দেশটির সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বাইবেল হাতে নিয়ে শপথ পড়েছেন পেন্স।

নভেম্বরের নির্বাচনে পরাজিত ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এদিকে ট্রাম্পের শপথের আগে প্রতিবাদে মুখর হয়ে উঠেছে ওয়াশিংটন।

কেপিটল ভবনে যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করান।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত