আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

লিবিয়ায় বিমান হামলায় ৮০ আইএস সদস্য নিহত

লিবিয়ায় বিমান হামলায় ৮০ আইএস সদস্য নিহত

লিবিয়ায় মার্কিন বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) ৮০ জনেরও বেশি যোদ্ধা নিহত হয়েছে। দেশটির সির্তে শহরের বাইরে এ হামলা চালানো হয়েছে বলে বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার জানিয়েছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, বুধবার পরিচালিত এ হামলায় নিহত জঙ্গিদের কেউ কেউ ইউরোপে হামলার জন্যে প্রস্তুতি নিচ্ছিল।

তিনি বলেন, ‘আইএসআইএলের কিছু বহিঃআক্রমণ পরিকল্পনাকারীদের বিরুদ্ধে এ হামলা পরিচালিত হয়েছে। এদের মধ্যে এমন কিছু লোক ছিল যারা ইউরোপে হামলা পরিকল্পনায় সরাসরি অংশ নিচ্ছিল। এছাড়া আরো কিছু লোক থাকতে পারে যারা সরাসরি ইউরোপে হামলা চালানোয় জড়িত ছিল।’

বুধবারের এ হামলায় অংশ নিয়েছিল দুটি বি-২ বোমারু বিমান। যুক্তরাষ্ট্রের মিসৌরি বিমান ঘাঁটি থেকে এ হামলা পরিচালিত হয়েছে। সির্তে শহরের ২৮ মাইল দক্ষিণ-পশ্চিমে পরিচালিত এ হামলায় লিবিয়ার সামরিক বাহিনী অংশ নিয়েছিল বলেও জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর তার নিজ শহর এই সির্তে বিভিন্ন বিদ্রোহী গ্রুপের দখলে চলে যায়। গত বছর লিবিয়ার সরকারি বাহিনী আইএসের কাছ থেকে সির্তে পুনঃদখল করে। তবে শহরের বাইরে পরাজিত সন্ত্রাসীরা জড়ো হওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছিল লিবিয়া সরকার।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত