আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশে বানানো টুপি

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশে বানানো টুপি

জমকালো অায়োজনে শপথ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে জল্পনা-কল্পনার শেষ ছিল না।

শুক্রবার অভিষেক অনুষ্ঠানে ‘বাই আমেরিকা হায়ার আমেরিকা’ বলে সমর্থকদের হাততালি কুড়িয়েছেন ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে পরিহাসের জন্ম দিয়েছেন তিনি।

মুখে আমেরিকার প্রতি ভালোবাসার ঘাটতি ছিল না। কিন্তু ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান লেখা টুপি নিয়ে হতাশ হয়েছেন ট্রাম্প ভক্তরা। তারা ভেবেছিলেন আমেরিকাকে আবারো ‘গ্রেট’ করতে প্রথম পদক্ষেপ হিসেবে নিজের দেশেই হয়তো এসব টুপি বানিয়েছেন ট্রাম্প। কিন্তু তাদের আশাভঙ্গ হয়েছে। কারণ কি জানেন? চীন, ভিয়েতনাম এবং বাংলাদেশ থেকে এসব টুপি বানানো হয়েছে।

অনেক সমর্থকই এ নিয়ে বেশ সমালোচনা করেছেন। তারা আশা করেননি যে এসব টুপি অন্য দেশ থেকে বানানো হবে।

ট্রাম্পের সমর্থকরা তার প্রচারণা শিবিরের ওয়েবসাইট থেকেই এ টুপিগুলো কিনেছেন। এগুলোর দাম ছিল ২৫ থেকে ৩০ ডলার। তবে শুক্রবার ওয়াশিংটনের ফুটপাতের বিক্রেতাদের কাছেও এই টুপির দাম ছিল চড়া। ২০ ডলার বেশি দামে সেদিন এসব টুপি বিক্রি হয়েছে।

তবে অনেকেই টুপিতে ভিয়েতনাম, বাংলাদেশ বা চীনের নাম দেখে আশাহত হয়েছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত