আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম্পবিরোধী ৬শ সমাবেশ

বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম্পবিরোধী ৬শ সমাবেশ

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার দিনই তার নিজ দেশে যেমন বিক্ষোভ হয়েছে, একই ধরনের বিক্ষোভ হয়েছে বিশ্বের অন্যান্য দেশেও। লাখো মানুষ এতে অংশ নিয়েছেন।

ট্রাম্পের বিরোধিতা করে সারা বিশ্বে শনিবার অন্তত ৬শ সমাবেশ হয়েছে। এসব সমাবেশে প্রত্যাশার চেয়ে বেশি মানুষের সমাগম ঘটে।

মূলত নারী অধিকারের বিষয়টি সামনে রেখে এসব বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের ভয়, ট্রাম্প প্রশাসনের সামনে হুমকির মুখে রয়েছে নারী অধিকারের বিষয়টি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নিয়ে প্রচারিত সংবাদে তথ্যের বিষয়ে কিছুটা অভিযোগ এনেছেন ট্রাম্প। তার দাবি, এই শপথগ্রহণ অনুষ্ঠানে যত মানুষ এসেছিলেন গণমাধ্যমে তার প্রকৃত চিত্র তুলে ধরা হয়নি।

তবে বিক্ষোভের বিষয়ে কিছু বলেননি তিনি।

যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় সমাবেশটি হয়েছে ওয়াশিংটনে। এতে ৫ লাখের বেশি মানুষ যোগ দিয়েছিলেন। আয়োজকদের আশা ছিল এই সমাবেশটিতে বড় জোড় ২ লাখ মানুষ যোগ দিতে পারেন।

অনেকের হিসেবে, ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে যত মানুষ যোগ দিয়েছিলেন তার বেশি মানুষ যোগ দেন বিক্ষোভ সমাবেশে।

বিক্ষোভকারীদের পরিকল্পনা ছিল হোয়াইট হাউস অভিমুখে মার্চ করার। তবে বিক্ষোভকারীদের সংখ্যা এত বেশি ছিল যে শেষ পর্যন্ত তা আর করা যায়নি।

এছাড়া শিকাগো, লস অ্যাঞ্জেলেসেও হয়েছে একই ধরনের বিক্ষোভ। শিকাগোর বিক্ষোভে দেড় লাখের মতো মানুষ এক হয়েছিলেন। নিউইয়র্ক, সিয়েটল, বস্টোন এবং মিয়ামিতেও মানুষ নেমে এসেছিল রাস্তায়।

যুক্তরাজ্যের লন্ডন, বেলফাস্ট, কার্ডিফ, এডিনবার্গ, লিডস, লিভারপুল, ম্যানচেস্টার এবং ব্রিস্টলেও ট্রাম্পবিরোধী সমাবেশ হয়েছে। লন্ডনের সমাবেশে মানুষের সংখ্যা ছিল ৮০ হাজার থেকে ১ লাখের মধ্যে।

এরআগেই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ছাড়াও এশিয়ার কয়েকটি দেশে ট্রাম্পবিরোধী সমাবেশ হয়েছে।

ইউরোপের মধ্যে বার্সেলোনা, রোম, অ্যামস্টারডাম, জেনেভা, বুদাপেস্ট, প্রাগ এবং বার্লিনে ট্রাম্পবিরোধিতায় সরব হয়েছিলেন মানুষ।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত